
নারী এশিয়া কাপে ধারাভাষ্যকক্ষেও থাকছে বাংলাদেশের উপস্থিতি। নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তাররা যেখানে মাঠে প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলবেন, সেটার ধারাবিবরণী দিতে থাকছেন বাংলাদেশের এক প্রতিনিধি। মাজহার উদ্দিন অমি এবারের নারী এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করবেন।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে নারী এশিয়া কাপের আট ধারাভাষ্যকারের নাম প্রকাশ করেছে। ক্যাপশনে এসিসি লিখেছে, ‘এশিয়ার সবচেয়ে বড় নারী ক্রিকেট টুর্নামেন্টের ধারাভাষ্য আপনাদের কাছে পৌঁছে দেবেন যেসব কণ্ঠ। পরিচিত হয়ে নিন ২০২৬ নারী এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলের সঙ্গে।’ আট ধারাভাষ্যকারের পাঁচজনই নারী। তিন পুরুষের একজন বাংলাদেশের অমি। অপর দুই পুরুষ ধারাভাষ্যকার হলেন পারভেজ মাহরুফ ও আহমেদ রাজা।
বাংলাদেশের টি-টোয়েন্টিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অমি পরিচিত মুখ। ঘরের মাঠে বাংলাদেশের দ্বিপক্ষীয় সিরিজেও শোনা যায় তাঁর কণ্ঠ। এবার তিনি নারী এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেলে জায়গা করে নিয়েছেন। অপর দুই পুরুষ ধারাভাষ্যকারের একজন মাহরুফ সাবেক লঙ্কান ক্রিকেটার ও রাজা সংযুক্ত আরব আমিরাতের কোচ। পাঁচ নারী ধারাভাষ্যকার হলেন অন্বেষা ঘোষ, মারিনা ইকবাল, বেদা কৃষ্ণমূর্তি, চারবি ভাট ও সানা মীর।
এবারের নারী এশিয়া কাপের সবগুলো ম্যাচই হবে দুবাইয়ে। আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে হংকং-থাইল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবেন জ্যোতিরা। ৬ ও ৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর।

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে স্মরণীয় এক জয় তুলে নেওয়ার পর ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও সিরিজ শেষ করেছে ১-১ সমতায়। এমন অর্জনের পর বাংলাদেশের প্রতি অস্ট্রেলিয়ার দৃষ্টিভঙ্গিও বদলাবে বলে মনে করছেন দলের পেস বোলিং কোচ তালহা জুবায়
৩৮ মিনিট আগে
পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় লর্ডস টেস্টের চালকের আসনে বসেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে তাদের করা ২৯০ রানের জবাবে ১১০ রানে অলআউট হয়েছে সফরকারীরা। ১৮০ রানে এগিয়ে থাকা ইংলিশরা দ্বিতীয় দিনের খেরা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮১ রান করেছে। ৭ উইকেট হাতে রেখে ২৬১ রানের লিড নিয়েছে ইংল্যান্ড।
১ ঘণ্টা আগে
বসুন্ধরা কিংসের ওপর থাকা ফিফার নিষেধাজ্ঞাগুলো উঠে গেছে। খেলোয়াড়দের বকেয়া পাওনা পরিশোধের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ায় আজ রাতে নিষেধাজ্ঞামুক্ত হয়েছে বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে ক্লাব লাইসেন্সিং নিয়ে কিংসের যে জটিলতা তৈরি হয়েছিল, সেটিও অনেকটা কেটে গেছে। আজ ২৮ আগস্ট ছি
১২ ঘণ্টা আগে
আতলেতিকো মাদ্রিদ মানেই যেন হুলিয়ান আলভারেস। চাপের মধ্যে থাকা এই ফুটবলারকে নিয়ে শোনা যাচ্ছে নানারকম কথাবার্তা। এমনকি কোচ দিয়েগো সিমিওনে সংবাদ সম্মেলনে এলে বেশির ভাগ প্রশ্নই হয় আলভারেসকে ঘিরে। সিমিওনে সব কিছু স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছেন।
১২ ঘণ্টা আগে