ভারতীয় সংবাদমাধ্যমের খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মোস্তাফিজুর রহমান খেললে নিরাপত্তাঝুঁকি বেশি থাকবে বলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিরাপত্তা বিভাগ চিঠি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তাঁর এই দাবি উড়িয়ে দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
বাংলাদেশ দলে মোস্তাফিজকে অন্তর্ভুক্ত করা, বাংলাদেশের সমর্থকদের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করা ও জাতীয় নির্বাচনের ইস্যু—এই তিন কারণে ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলা ঝুঁকিপূর্ণ বলে আইসিসি উল্লেখ করেছে বলে বিকেলে বাফুফে ভবনে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তাঁর এই বক্তব্য ছড়িয়ে পড়ে দ্রুতই।বাংলাদেশ দলের ভারতে খেলতে কোনোরকম সমস্যা নেই বলে মনে করছে আইসিসির নিরাপত্তা বিভাগ। ক্রিকইনফোসহ ভারতের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, নির্দিষ্ট কোনো খেলোয়াড় নির্বাচন করা, ভক্ত-সমর্থকদের দলের জার্সি পরে ঘোরাফেরা করা বা তাদের (বাংলাদেশ) জাতীয় নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারে, এ ব্যাপারে আইসিসি কিছুই বলেনি।
ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের পর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবকিছু স্পষ্ট করেছে। ক্রীড়া উপদেষ্টা যা বলেছেন, সেটার সঙ্গে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের চিঠির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে বিসিবি। বাংলাদেশ যে চিঠি আইসিসিকে পাঠিয়েছে, ক্রীড়া উপদেষ্টার কথা সেই চিঠির উত্তর নয়। ভেন্যু পরিবর্তন নিয়ে এখনো আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিবি।
যেকোনো টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডের কাছে আয়োজক দেশের সার্বিক অবস্থা নিয়ে প্রতিবেদন পাঠায়। যার মধ্যে একটি হচ্ছে আয়োজক দেশের নিরাপত্তা ইস্যু। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের কথার পর একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার তাঁর পোস্টে সবকিছু বুঝিয়ে দিয়েছেন যে, উপরোক্ত তিনটি পয়েন্ট আইসিসির পাঠানো উত্তর নয়। আজাদ মজুমদার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে আইসিসির নিরাপত্তাসংক্রান্ত ইস্যু নিয়ে আন্তঃবিভাগীয় তদন্ত প্রতিবেদনে তিনটা পয়েন্ট উল্লেখ করেছেন। তবে ভারত থেকে বাংলাদেশ ম্যাচ সরানোর যে অনুরোধ, সেটার সঙ্গে তিন পয়েন্টের কোনো সম্পর্ক নেই।’
মোস্তাফিজকে আইপিএলে কলকাতা থেকে বাদ দেওয়ার ইস্যুতেই মূলত নিরাপত্তা ইস্যু জোরদার হয়েছে। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। এরই মধ্যে ক্রিকবাজ খবর প্রকাশ করেছে, কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো তিরুবনন্তপুরম ও চেন্নাইয়ে হতে পারে। আইসিসির কাছে বিসিবি নিরাপত্তা ইস্যুতে দুই দফা চিঠি পাঠিয়েছে। দ্বিতীয় চিঠির উত্তর এখনো আসেনি। বিসিবি সভাপতি ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় অবস্থানের কথা পরশু সিলেটে সাংবাদিকদের জানিয়েছিলেন।

নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথমের সঙ্গে মিলি আক্তারের জন্যও ছিল সেটা আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচ। চীনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারলেও কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছে। চীনের সামনে বাংলাদেশের প্রাচীর বনে যাওয়া মিলিকে নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন গোলরক্ষ
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচবারের দেখায় পাঁচবারই নিউজিল্যান্ডকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে নকআউট পর্বে যে প্রোটিয়ারা চোকার্স, সেটা আজ ফের প্রমাণ হলো কলকাতার ইডেন গার্ডেনসে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ১৯ বছরের চেষ্টায় অধরা জয়ে ফাইনালের টিকিট কাটল
৫ ঘণ্টা আগে
সিডনিতে গতকাল চীনের কাছে নারী এশিয়ান কাপের ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে স্কোরকার্ড দেখে তো পুরোটা বোঝার উপায় নেই। নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচে হেরেও ক্রীড়াপ্রমীদের হৃদয় জয় করেছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। তাঁদের খেলা দেখে মুগ্ধ এই নারী ক্রিকেটার।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। তাদের এই যুদ্ধের প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের ফ্লাইট বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ভারত ছাড়তে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। অবশেষে দুই দিন আটকা পড়ার পর
৭ ঘণ্টা আগে