
নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথমের সঙ্গে মিলি আক্তারের জন্যও ছিল সেটা আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচ। চীনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারলেও কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছে। চীনের সামনে বাংলাদেশের প্রাচীর বনে যাওয়া মিলিকে নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন গোলরক্ষক কোচ মাসুদ আহমাদ।
মিলিকে গতকাল চীনের বিপক্ষে শুরুর একাদশে রেখে চমক দেখিয়েছিলেন বাংলাদেশের প্রধান কোচ পিটার বাটলার।অস্ট্রেলিয়া যাওয়ার আগে রুপনার পারফরম্যান্স যে খারাপ ছিল তা কিন্তু নয়। লিগে এক ম্যাচেও তিনি গোল হজম করেননি। সবগুলোতেই রেখেছেন ক্লিন শিট। তবু চীনের বিপক্ষে প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন না তিনি। উল্টো তাঁর পরিবর্তে খেলিয়েছেন মিলিকে। সিডনিতে নারী এশিয়ান কাপের ম্যাচটিতে বাংলাদেশের লক্ষ্য বরাবর ১১ শট নিয়েছিল চীন। যার মধ্যে আটটাই ঠেকিয়েছেন মিলি। র্যাঙ্কিংয়ের ৯৫ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে এমন পারফরম্যান্স দেখাবেন ১৯ বছর বয়সী গোলরক্ষক, তাও নিজের প্রথম ম্যাচে— একেবারেই অকল্পনীয়।
চীনের বিপক্ষে ম্যাচ শেষে দুই দিনের বিরতি পাচ্ছে বাংলাদেশ। আজ রিকভারি সেশনের ফাঁকে আফঈদা-মারিয়া মান্দারা সিডনি অপেরা হাউজ, হারবার ব্রিজসহ অনেক জায়গায় ঘুরেছেন তাঁরা। বাফুফের এক ভিডিও বার্তায় মাসুদ বলেন, ‘আসলে মিলিকে নিয়ে আমাদের পরিকল্পনা আরও দুই মাস আগে থেকে। আমরা চীনের বিপক্ষেমিলিকে দিয়ে শুরু করব। এই পরিকল্পনা আমরা আরও দুই মাস আগে থেকে প্রধান কোচের সঙ্গে কথা বলে আমরা ঠিক করেছি। আমাদের ঘরোয়া নারী লিগ ও অনুশীলন সেশনগুলোতে আমরা সেভাবেই কাজ করেছি চীনের শক্তির জায়গাগুলো নিয়ে, যেখানে আমরা মিলির উচ্চতাকে কাজে লাগাতে পারি। মিলি প্রমাণ করেছে যে খেলতে পারে।’
সিডনিতে পরশু নারী এশিয়ান কাপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-উত্তর কোরিয়া। যেখানে চীনের চেয়েও ৮ ধাপ এগিয়ে রয়েছে উত্তর কোরিয়া। র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলের বিপক্ষে আফঈদা-ঋতুপর্ণা চাকমারা ভালো খেলবেন বলে আশা মাসুদের। বাফুফের ভিডিও বার্তায় বাংলাদেশের গোলরক্ষক কোচ বলেন, ‘ভাগ্য যদি আমাদের সহায় থাকে, আমরা যদি একটা পয়েন্ট আনতে পারি পরের ম্যাচে, তো আমরা সেভাবেই অনুপ্রেরণা জোগাচ্ছি মেয়েদের। উত্তর কোরিয়াকে নিয়ে আমরা কাজ করব আজ এবং কালকে। আমরা ভিডিও সেশন করব। তারপর মাঠে অনুশীলন সেশন করব। ইনশা আল্লাহ মেয়েরা ভালো করবে।’
চার দলের মধ্যে ‘বি’ গ্রুপে বাংলাদেশ অবস্থান করছে তিনে। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে উত্তর কোরিয়া। উজবেকিস্তানের বিপক্ষে উত্তর কোরিয়া জিতেছে ৩-০ গোলে। র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন মাসুদ। গোলরক্ষক কোচ বলেন,‘আলহামদুলিল্লাহ্ বড় ধরনের কোনো চোট নেই আমাদের দলে। মেয়েরা সুস্থ আছে-সেটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। কারণ, পরের ম্যাচটা আরও গুরুত্বপূর্ণ আমাদের জন্যে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচবারের দেখায় পাঁচবারই নিউজিল্যান্ডকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে নকআউট পর্বে যে প্রোটিয়ারা চোকার্স, সেটা আজ ফের প্রমাণ হলো কলকাতার ইডেন গার্ডেনসে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ১৯ বছরের চেষ্টায় অধরা জয়ে ফাইনালের টিকিট কাটল
২ ঘণ্টা আগে
সিডনিতে গতকাল চীনের কাছে নারী এশিয়ান কাপের ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে স্কোরকার্ড দেখে তো পুরোটা বোঝার উপায় নেই। নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচে হেরেও ক্রীড়াপ্রমীদের হৃদয় জয় করেছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। তাঁদের খেলা দেখে মুগ্ধ এই নারী ক্রিকেটার।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। তাদের এই যুদ্ধের প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের ফ্লাইট বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ভারত ছাড়তে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। অবশেষে দুই দিন আটকা পড়ার পর
৩ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা এখনো চলছে। তাতে মারা যাচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যায় ইরানের জনসাধারণের আহাজারির ঘটনা। নারী এশিয়ান কাপ খেলতে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে কুইনসল্যান্ডে অবস্থানরত ইরান নারী দলের ফরোয়ার্ড সারা দিদারের প্রাণ কাঁদছে দেশের জন্য।
৫ ঘণ্টা আগে