
র্যাঙ্কিংয়ে দুই দলের মাঝে ব্যবধান ৭৯। ভিয়েতনামের হ্যাং ডে স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ-ভিয়েতনাম মাঠের লড়াইয়েও দেখা গেল র্যাঙ্কিংয়ের প্রতিফলন। ভিয়েতনামের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। তবু আশা হারাচ্ছেন না কোচ হাভিয়ের কাবরেরা। সিঙ্গাপুরের বিপক্ষে শিষ্যরা দারুণ কিছু উপহার দেবেন বলে বিশ্বাস কোচের।
ভিয়েতনামের বিপক্ষে সমানতালে লড়াই করবে বাংলাদেশ—ম্যাচের আগের দিন জামাল ভূঁইয়া এমন আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে বাংলাদেশ অধিনায়ক যা আশা করেছিলেন, বাস্তবে তাঁর ছিটেফোঁটাও দেখা যায়নি। ভিয়েতনামের কাছে বাংলাদেশ হেরেছে ৩-০ গোলে। বাংলাদেশ এরপর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ খেলবে বলে আশা কাবরেরার। ভিয়েতনাম-ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। আমরা কিছু সুযোগ তৈরি করতে পেরেছি এবং আশা করছি সিঙ্গাপুরের বিপক্ষে আমরা সেগুলো কাজে লাগিয়ে গোল করতে পারব। ম্যাচে (ভিয়েতনাম) অনেক ভালো দিকও ছিল এবং সিঙ্গাপুরে জয় পাওয়ার জন্য আমাদের সেগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে।’
তিনটি গোলই বাংলাদেশ গতকাল হজম করেছে প্রথমার্ধে। ৩৮ মিনিটের মধ্যেই ৩-০ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ আর ম্যাচে ফিরতে পারেনি। ভিয়েতনাম-ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘বিষয়টি কিছুটা ভিন্ন ছিল। আমরা যেমনটা আলোচনা করছিলাম যে ভিয়েতনাম যখন সুযোগ পেয়েছিল, তারা গোল করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল অথবা তারা গোলটি করেছিল। আজ (গতকাল) আমাদেরও গোল করার কিছু সুযোগ ছিল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে। কিন্তু ম্যাচে ফেরার জন্য সম্ভবত সেই শেষ 'টেকনিক্যাল অ্যাকশন' বা চূড়ান্ত ফিনিশিংটুকুতে আমরা ব্যর্থ হয়েছি।’
ম্যাচের ৮ মিনিটে কর্নার থেকে ট্রুং তিয়েন আনের শট ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল ফেলে দেন বাংলাদেশের ডিফেন্ডার জায়ান আহমেদ। ১৮ মিনিটে গুয়েন কুয়াংয়ের নেওয়া ফ্রি কিকে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করতে কোনো অসুবিধা হয়নি ব্রাজিলিয়ান বংশোদ্ভূত জুয়ান মানের। বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কেবল তাকিয়েই ছিলেন।
বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে ভিয়েতনাম ৩৮ মিনিটে করে তৃতীয় গোল।ফাহামিদুল ইসলাম ও তারিক কাজিকে কাটিয়ে ৩৮ মিনিটে ডান কোনা দিয়ে দলের তৃতীয় গোলটি করেন গুয়েন হাই। বড় দলের বিপক্ষে ভুল করলে তারা যে ছেড়ে কথা বলবে না, সেটা বুঝেছেন কাবরেরা। ভিয়েতনাম-ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আপনি যেমনটি বললেন, আমার মনে হয় পারফরম্যান্সের দিকে তাকালে বিশেষ করে দ্বিতীয়ার্ধের খেলা খুবই ইতিবাচক ছিল। তবে আজ আমরা এই পরীক্ষা থেকে যা শিখলাম তা হলো—এই মানের দলের বিপক্ষে আমরা আজ যে ভুলগুলো করেছি, তার মাশুল সবসময় ম্যাচ হেরেই দিতে হবে। আমরা দুটি সেট-পিস থেকে গোল খেয়েছি এবং এমনকি তৃতীয় গোলটিও এড়ানো সম্ভব ছিল।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও ভিয়েতনামের অবস্থান ১৮২ ও ১০৩। সিঙ্গাপুর অবশ্য ভিয়েতনামের চেয়ে তুলনামূলক পিছিয়ে থাকা দল। ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৪৮। ৩১ মার্চ বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ।

রেকর্ড দামে বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুই ফ্র্যাঞ্চাইজি বিক্রিতে ট্রান্সফার ফি বাবদ বিশাল অর্থ পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪৩ মিনিট আগে
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আলোচনায় এবারের পিএসএল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন, ছয় ভেন্যু থেকে দুই ভেন্যুতে নিয়ে আসা হয়েছে। শুরুর দিনও আলোচনা কম হয়নি। পাকিস্তানি পেসার নাসিম শাহর আইডি হ্যাক করে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলা এখনো চলছে। প্রায় এক মাস ধরে চলমান এই যুদ্ধের পর কঠিন সিদ্ধান্ত নিল। যাদের সঙ্গে শত্রুভাবাপন্ন সম্পর্ক, সেসব দেশে ইরান তাদের অ্যাথলেটদের পাঠাবে না।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। ফ্রান্সের সময়ও কাটছে মাঠের ব্যস্ততায়। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখেই বাকি সতীর্থদের মতো কিলিয়ান এমবাপ্পেও পুরো মনোযোগ রাখছেন প্রস্তুতিতে। একই সঙ্গে ফ্রান্সের সেরা হওয়ার অপেক্ষায় এই ফরোয়ার্ড।
২ ঘণ্টা আগে