এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ এককে রৌপ্য পদক জিতলেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ। আজ চাইনিজ তাইপের হুয়াং লি-চেংয়ের ফাইনালে ৬-৫ সেট পয়েন্টে হেরে যান আলিফ। পাঁচ সেটে গড়ানো লড়াই শেষ হয়েছিল ২৮-২৭,২৬-২৭, ২৮-২৮,২৮-২৯ ও ২৭-২৩ ব্যবধানে।
দারুণ দাপটের পর এক শটের লড়াইয়ে হেরে যান আলিফ। তাতে এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-২১ বিভাগের রিকার্ভ এককে রৌপ্য পদক পান আলিফ। এ ছাড়া এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ‘বাই’ পেয়েছিলেন আলিফ। সেরা ৩২-এ ৬-০ সেটে তাজিকিস্তানের গনিভ আব্দুমালিককে বিধ্বস্তও করে তিনি।
এরপর ৬-৪ সেটে কাজাখস্তানের মাগজানভ ভ্লাদিস্লাভকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠা আলিফ শেষ চারে স্বাগতিক দেশ চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনের বিপক্ষে জেতেন ৬-২ ব্যবধানে।
গত রোববার বেশ আশা জাগিয়ে ফাইনালেও নাম লেখান আলিফ। সেমিফাইনালে এই বাংলাদেশি ৭-১ সেট পয়েন্টে হারিয়েছেন ইরানের মোহাম্মাদ হোসেন আসল গোলশানিকে।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১৫ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১৭ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১৭ ঘণ্টা আগে