
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টুর্নামেন্টে অংশ নেওয়া এশিয়ার চার দলের তিন দলই পড়েছে এক গ্রুপে। বাংলাদেশের গ্রুপে পড়েছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ পাঁচটি ভিন্ন ভেন্যুতে খেলবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ১২ দল। ছয়টি করে ভাগ হয়ে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। এক নম্বর গ্রুপে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের পাশাপাশি গ্রুপের অপর তিন দল হচ্ছে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা।
১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে। লিডসে নিজেদের দ্বিতীয় ম্যাচে জ্যোতির দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে। ২০ জুন হ্যাম্পশায়ারে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।এই ম্যাচের পর চার দিনের বিরতি পাবেন জ্যোতিরা। ২৫ জুন ম্যানচেস্টারে হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। বাংলাদেশ-পাকিস্তান, বাংলাদেশ-ভারত ম্যাচ দুটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে।
নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২৮ জুন লর্ডসে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় গ্রুপে পড়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ১২ জুন এজবাস্টনে ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। লর্ডসে ২৮ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ।
গ্রুপ পর্ব শেষেই শুরু নকআউট পর্ব। ৩০ জুন ও ২ জুলাই হবে দুটি সেমিফাইনাল। দুই সেমিফাইনালেরই ভেন্যু লন্ডনের ওভাল। তবে ৩০ জুন প্রথম সেমিফাইনাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে। দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে। ৫ জুলাই লর্ডসে হবে ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে গড়াবে। এর আগে ২০২৪ সালে সবশেষ সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।
প্রথম গ্রুপ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা
দ্বিতীয় গ্রুপ: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ
তারিখ প্রতিপক্ষ ভেন্যু ম্যাচ শুরু (বাংলাদেশ সময়)
১৪ জুন নেদারল্যান্ডস এজবাস্টন বিকেল ৩টা ৩০ মিনিট
১৭ জুন অস্ট্রেলিয়া লিডস বিকেল ৩টা ৩০ মিনিট
২০ জুন পাকিস্তান হ্যাম্পশায়ার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৫ জুন ভারত ম্যানচেস্টার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
২৮ জুন দক্ষিণ আফ্রিকা লর্ডস বিকেল ৩টা ৩০ মিনিট

নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথমের সঙ্গে মিলি আক্তারের জন্যও ছিল সেটা আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচ। চীনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারলেও কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছে। চীনের সামনে বাংলাদেশের প্রাচীর বনে যাওয়া মিলিকে নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন গোলরক্ষ
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচবারের দেখায় পাঁচবারই নিউজিল্যান্ডকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে নকআউট পর্বে যে প্রোটিয়ারা চোকার্স, সেটা আজ ফের প্রমাণ হলো কলকাতার ইডেন গার্ডেনসে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ১৯ বছরের চেষ্টায় অধরা জয়ে ফাইনালের টিকিট কাটল
১ ঘণ্টা আগে
সিডনিতে গতকাল চীনের কাছে নারী এশিয়ান কাপের ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে স্কোরকার্ড দেখে তো পুরোটা বোঝার উপায় নেই। নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচে হেরেও ক্রীড়াপ্রমীদের হৃদয় জয় করেছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। তাঁদের খেলা দেখে মুগ্ধ এই নারী ক্রিকেটার।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। তাদের এই যুদ্ধের প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের ফ্লাইট বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ভারত ছাড়তে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। অবশেষে দুই দিন আটকা পড়ার পর
৩ ঘণ্টা আগে