
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছেন ফরাসি ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিকে ঘিরে সাম্প্রতিক বিভিন্ন বিতর্কের প্রেক্ষাপটে ইনফান্তিনোর পদ ছাড়ার দাবিও জানিয়েছেন সাবেক উয়েফা সভাপতি।
সম্প্রতি উত্তর আমেরিকায় শেষ হওয়া বিশ্বকালে ফিফার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক হয়। এর মধ্যে ম্যাচে তথাকথিত হাইড্রেশন বিরতি, ফাইনালের দীর্ঘ হাফটাইম এবং মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্লাতিনি।
প্লাতিনির অভিযোগ, কিছু ম্যাচে হাইড্রেশন বিরতি চার মিনিট পর্যন্ত দীর্ঘ হয়েছে এবং স্বাগতিক সম্প্রচারকারী প্রতিষ্ঠান সেই সময় বিজ্ঞাপন প্রচার করেছে। তাঁর মতে, খেলার নিয়মে এমন বিজ্ঞাপন বিরতির কোনো বিধান নেই।
ফাইনালের হাফটাইম নিয়েও আপত্তি জানিয়েছেন প্লাতিনি। ফুটবলের নিয়ম অনুযায়ী হাফটাইমের সর্বোচ্চ সময় ১৫ মিনিট হলেও ফাইনালে তা প্রায় ৩০ মিনিটে গড়িয়েছিল বলে উল্লেখ করেন সাবেক এই ফুটবলার।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনফান্তিনোকে ফোন করার পর বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করার ঘটনাটিকেও সবচেয়ে গুরুতর বলে মনে করছেন ফরাসি কিংবদন্তি।
প্লাতিনি বলেন, ‘বিজ্ঞাপনের বিরতির কোনো বিধান নিয়মে নেই, ফাইনালে ৩০ মিনিটের হাফটাইম বিরতিরও কোনো বিধান নেই। আর লাল কার্ডের বিষয়টি সবচেয়ে খারাপ।’
একসময় প্লাতিনির নেতৃত্বাধীন উয়েফার মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন ইনফান্তিনো। তাই সাবেক সহকর্মীকে নিয়ে কঠোর ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন ফরাসি কিংবদন্তি, ‘তিনি নিয়মের রক্ষক। তিনি নিজেই তা মানেন না। তাকে চলে যেতে হবে।’
এর আগে ফিফার বিভিন্ন আয়োজন, বিশেষ করে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজেস নামে ওই পরিকল্পনা বাতিল না করলে ফিফার বিভিন্ন টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েছিল উয়েফা। পরে পরিকল্পনাটি বাতিল করা হয়।
বেসরকারি অর্থায়ন ইস্যুতে ইনফান্তিনোর বিরুদ্ধে অপরাধমূলক অব্যবস্থাপনার অভিযোগও তুলেছে উয়েফা। প্লাতিনির দাবি, ইউরোপের বাইরে কনকাকাফ, এশিয়াসহ অন্য অঞ্চলগুলোও ইনফান্তিনোর ওপর চাপ বাড়াতে উয়েফার সঙ্গে যুক্ত হয়েছে। তবে ক্রীড়া সংস্থাগুলোর চাপেই ইনফান্তিনোর পতন হবে বলে মনে করেন না প্লাতিনি। তাঁর মতে, উয়েফা যদি ফিফা সভাপতিকে ক্ষমতা থেকে সরাতে চায়, তাহলে আদালতের পথেই এগোতে হবে।
প্লাতিনি বলেন, ‘ক্রীড়া প্রতিষ্ঠানগুলো এই সমস্যার সমাধান করতে পারবে না বা তাকে ক্ষমতা থেকে নামাতেও পারবে না। উয়েফা যদি ইনফান্তিনোকে ক্ষমতা থেকে সরাতে চায়, তাহলে তা আদালতের মাধ্যমেই করতে হবে।’
ইনফান্তিনোর অর্থ ও ক্ষমতার প্রতি আগ্রহ নিয়েও সরাসরি মন্তব্য করেছেন প্লাতিনি। তিনি বলেন, ‘আমি সব সময়ই জানতাম, তিনি অর্থ ও ক্ষমতা ভালোবাসেন।’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হাতছাড়া হওয়ার পর পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসনকে টেস্ট দলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৮ মিনিট আগে
ইউএস ওপেনে বড় অঘটনের শিকার হলেন নোভাক জোকোভিচ। শারীরিক অসুস্থতা, বমি ও তীব্র ব্যথার সঙ্গে লড়াই করেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সার্বিয়ান তারকা।
২ ঘণ্টা আগে
এক বছরেরও বেশি সময় পর বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট দিয়ে প্রত্যাবর্তন হয় হ্যাজলউডের। প্রত্যাবর্তনের ম্যাচেই নেন সাত উইকেট। এরপর ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও বল হাতে ছিলেন ছন্দে, যদিও দ্রুত শেষ হওয়া দুই দিনের ম্যাচে এক উইকেটের বেশি নিতে পারেননি।
২ ঘণ্টা আগে
লর্ডস টেস্টের মাঝপথে পাকিস্তান দল ম্যাচ বয়কট করতে পারে—এমন গুঞ্জন তৈরি হয়েছিল ইমরান খানের দুই ছেলের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে। তবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানালেন, এমন কিছু জানতেন না তিনি।
৩ ঘণ্টা আগে