
হেডিংলি টেস্টে ব্যাটিং ব্যর্থতার পর পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। তাঁর মতে, পাকিস্তান এখন অনেক দুর্বল একটি দল। তাই তাদের বিপক্ষে ইংল্যান্ডের ৩-০ ব্যবধানে সিরিজ জেতা উচিত।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে না পারলে সেটা ইংল্যান্ডের জন্য বড় ব্যর্থতা হবে বলেও মনে করছেন ব্রড। ‘দ্য লাভ ফর ক্রিকেট’ পডকাস্টে ব্রড বলেন, ‘তারা (পাকিস্তান) দুর্বল দল, তারা খুব ভালো দল নয়। আপনি ধরে নিতে পারেন এবং মনে করতে পারেন, ইংল্যান্ডের ৩-০ ব্যবধানে জেতা উচিত। আর বেশ স্বাচ্ছন্দ্যেই। ইংল্যান্ড যদি টেস্ট সিরিজ জিততে না পারে, তাহলে সেটি সত্যিই বড় ব্যর্থতা হবে।’
হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৯৫ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। পাকিস্তানের ১৭১ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ৩৬৬ রান করেছে স্বাগতিকেরা। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটারদের দৃঢ়তায় দ্বিতীয় দিন শেষেই ম্যাচের লাগাম ইংল্যান্ডের হাতে।
ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন হ্যারি ব্রুক। ৯৩ বলে ১৩ চারের সাহায্যে ৯১ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। শুরুতেই তাঁর ক্যাচ ফেলে দেওয়ার মাশুল দিতে হয়েছে পাকিস্তানকে। খুররম শাহজাদের বলে সালমান আলী আগাকে ক্যাচ দিয়েছিলেন ব্রুক। তালুবন্দী করতে ব্যর্থ হন সফরকারীদের অধিনায়ক।
শেষ পর্যন্ত ব্রুককে থামান বাঁহাতি স্পিনার আলী উসমান। এ নিয়ে টেস্টে এই ভেন্যুতে দ্বিতীয়বারের মতো নব্বইয়ের ঘরে আউট হলেন ব্রুক। গত বছর ভারতের বিপক্ষে ৯৯ রান করেছিলেন তিনি। ব্রুক ছাড়াও ফিফটি তুলে নিয়েছেন জর্ডান কক্স, রুট ও ড্যান লরেন্স। তাঁদের ব্যাট থেকে আসে যথাক্রমে ৭৩, ৬৬ ও ৫১ রান।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল আলী উসমান। ২৩ ওভারে ৯২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। এটি তাঁর ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। তিন বিশেষজ্ঞ ব্যাটারকে ফেরানোর পর গাস অ্যাটকিনসন ও অলি রবিনসনকে টানা দুই বলে আউট করেন উসমান।
এর আগে ইংল্যান্ডের দুই পেসার ওলি রবিনসন ও জশ টাংয়ের পেস তোপে পড়ে প্রথম দিনই গুটিয়ে যায় পাকিস্তান। অতিথিদের ১৭১ রানে অলআউট করার পথে টং ও রবিনসন দুজনেই সমান পাঁচটি করে উইকেট নেন। ব্যাটারদের ব্যর্থতার পর এই ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে নাটকীয় কিছুই করতে হবে অতিথিদের।

বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করায় হুলিয়ান আলভারেসের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সম্পর্ক তলানিতে ঠেকেছে। লা লিগার প্রথম ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক স্লোগান দেওয়ার পর এবার ক্লাবের অনুশীলনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ সমর্থকেরা।
১৪ মিনিট আগে
২০২৬ বিশ্বকাপ জেতানো কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এই কোচকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রেখে দিতে চায় সংস্থাটি। মরক্কো ও পর্তুগালের সঙ্গে আগামী বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন।
১ ঘণ্টা আগে
ডারউইনের পর এবার টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের মঞ্চ ম্যাকাই। আগামীকাল সকাল ৬টায় গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই মাঠে এবারই প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই উইকেটের আচরণ নিয়ে দুই দলেরই কিছুটা অজানা শঙ্কা থাকছে।
১ ঘণ্টা আগে
পেশাদার ফুটবলে রোনালদিনিও সবশেষ খেলেছেন ২০১৫ সালে। তবে অবসরের ঘোষণা দিয়েছেন আরও তিন বছর পর। ইতালির এক ক্লাবের হয়েই ব্রাজিল কিংবদন্তি অবসর ভেঙে ফিরতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে