
নিঃসঙ্গ শেরপার মতো লড়ে গেছেন তাওহীদ হৃদয়। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বোলিংয়ে যখন বাংলাদেশের ব্যাটাররা হাবুডুবু খাচ্ছিলেন, হৃদয় শুধু ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি জানালেন তাঁর আক্ষেপের কথা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে নেমে ১২.৫ ওভারে ৮ উইকেটে ৭৪ রানে পরিণত হয় বাংলাদেশ। এমন অবস্থায় ১০০ রানের ব্যবধানে হার মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তখন নবম উইকেটে শরীফুল ইসলামের সঙ্গে ৩১ বলে ৪৮ রানের জুটি গড়তে অবদান রাখেন হৃদয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। পাঁচ নম্বরে নামা হৃদয় ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৮৩ রান করে অপরাজিত থাকেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস হৃদয় খেললেও সেটা দলের হারের ব্যবধানই কমাতে পেরেছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি যখন আসেন, তাঁর কাছে প্রশ্ন এসেছে, পাঁচ নম্বরের আগে কি তাঁর ব্যাটিংয়ের সুযোগ আছে? ২৪ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার বলেন, ‘আরও ওপরে খেললে যে ভালো হবে, আমার কাছে সেটা মনে হয় না। ওপরে খেলার মতো এখন আসলে দলে তো জায়গা নেই। আপনারাও হয়তো অনেকে ভাবেন আমি দলেই থাকার মতো না।’
২০২৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৫ ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ৫০ ইনিংস। এর মধ্যে ৩৪ ইনিংসে তিনি ব্যাটিং করেছেন চার নম্বরে। তিন নম্বরে খেলেছেন তিন ইনিংসে। হৃদয় জানিয়েছেন, ব্যাটিং অর্ডারে তাঁকে যেখানে সুযোগ দেওয়া হবে, তিনি তাঁর সর্বোচ্চটা দেবেন। আয়ারল্যান্ডের কাছে গতকাল ৩৯ রানে হারের পর সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ যেখানে আছি ভালো আছি। যখন যেখানে সুযোগ পাই, ভালো করার চেষ্টা করি। এগুলো নিয়ে আফসোসের কিছু নেই।’
ভালো পারফরম্যান্স করলে যেমন মেলে প্রশংসা, তেমনি বাজে পারফরম্যান্সে সমালোচনার তির ধেয়ে আসে ক্রিকেটারদের দিকে। হৃদয়ের মতে গঠনমূলক সমালোচনা করলে ক্রিকেটারদের কাছ থেকে ইতিবাচক কিছু পাওয়া যেতে পারে। প্রথম টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে ২৪ বছর বয়সী বাংলাদেশি এই ক্রিকেটার বলেন, ‘আপনার জায়গা থেকে আপনি সমালোচনা করবেন, এটা স্বাভাবিক। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। যত ইচ্ছা সমালোচনা করেন, আপনাদের সেই অধিকার আছে। আমি চাই আপনারা সেটা করেন। এখান থেকে ২-১টা ইতিবাচক জিনিসও হতে পারে। আমার অনুরোধ যুক্তি দিয়ে সমালোচনা করেন।’
শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, আফগানিস্তান—টানা চার টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছিল। টি-টোয়েন্টি সংস্করণে দারুণ খেলতে থাকা বাংলাদেশ হঠাৎই পা হড়কাল। চট্টগ্রামে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের কাছেও এবার সিরিজ হারের শঙ্কায় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। আগামীকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টি হবে ২ ডিসেম্বর। দুটি ম্যাচই হবে চট্টগ্রামে।

খেলোয়াড়দের কোনো দল বা রাজনৈতিক গোষ্ঠীর প্রতিনিধি না হওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন তিনি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে খেলোয়াড়দের উদ্দেশে এই কথা বলেন প্রধানমন্ত্রী।
১৬ মিনিট আগে
দুই দিন আগে ১২৯ ক্রীড়াবিদকে সরকারি বেতন কাঠামোর আওতায় আনার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তারই অংশ হিসেবে আজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক এনে দেওয়া ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্লাব কর্তকর্তাদের মত-অমতের জেরে থমকে আছে সব ধরনের ঘরোয়া লিগ। এমতাবস্থায় বেশ বিপাকেই পড়েছে ক্রিকেটাররা। বিষয়টির সুরাহা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। দ্রুত সবগুলো
২ ঘণ্টা আগে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে গত ২৮ মার্চ শুরু হয়েছে এবারের আইপিএলে। তৃতীয় দিনে এসে মাঠে নামার অপেক্ষা ফুরাচ্ছে পাঁচবারের শিরোপাজয়ী দল চেন্নাই সুপার কিংসের। বাংলাদেশ সময় রাত ৮টায় তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। আন্তর্জাত
৩ ঘণ্টা আগে