
প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে দুইবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ব্র্যাডলি বারকোলা। চ্যাম্পিয়ন হয়েছেন লিগ ওয়ান, সুপার কাপসহ বিভিন্ন টুর্নামেন্টেও। এবার তাঁর সঙ্গে পিএসজির তিন বছরের সম্পর্ক শেষ। মোটা অঙ্কের টাকায় ফরাসি এই ফরোয়ার্ডকে কিনেছে লিভারপুল।
দুই বছরের চুক্তিতে বারকোলাকে নিয়েছে লিভারপুল। তবে তাঁর পারিশ্রমিকের অঙ্কটা ঠিক স্পষ্ট নয়। এএফপিকে পিএসজির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বারকোলার দলবদলের মূল মূল্য ১২৫ মিলিয়ন ইউরো। এর সঙ্গে বোনাস হিসেবে আরও ২০ মিলিয়ন ইউরো যোগ হতে পারে। সব মিলিয়ে সম্ভাব্য ১৪৫ মিলিয়ন ইউরো হতে পারে। যা পাউন্ডের হিসেবে ১২৪ মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় সেটা ২০৬৩ কোটি ২২ লাখ টাকা।
দলবদল নিয়ে জল্পনার মধ্যে চলতি মৌসুমে (২০২৬-২৭) মৌসুমে পিএসজির হয়ে এখনো কোনো ম্যাচ খেলেননি বারকোলা। লিভারপুল জানিয়েছে, ক্লাবটির সঙ্গে তাঁর একটি ‘দীর্ঘমেয়াদি চুক্তি’ হতে যাচ্ছে। নতুন ক্লাবে যোগ দেওয়া নিয়ে ভীষণ উচ্ছ্বসিত বারকোলা। অলরেডদের ওয়েবসাইটে তিনি বলেন, ‘লিভারপুলের হয়ে খেলতে পারাটা আমার জন্য দারুণ গর্বের বিষয়। আমি খুবই খুশি। এটা সম্পন্ন হতে অনেক সময় লেগেছে। কিন্তু আজ লিভারপুলের হয়ে খেলতে পারায় সত্যিই অনেক খুশি। মাঠে নেমে খেলাটাই আমার একমাত্র ইচ্ছে।’
লিভারপুলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার এখন বারকোলা। এর আগে গত বছর নিউক্যাসল থেকে সুইডেনের তারকা আলেকজান্ডার ইসাককে নিতে লিভারপুল ১২৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল। বাংলাদেশি মুদ্রায় সেটা ২০৮০ কোটি টাকা।
২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত তিন বছরে পিএসজির হয়ে ১৫২ ম্যাচে বারকোলা করেছেন ৩৯ গোল। অ্যাসিস্ট করেছেন ৩৭ গোলে। ২০২৪-২৫, ২০২৫-২৬—টানা দুইবার পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে জিতেছেন তিনি। দুইবার করে ফ্রেঞ্চ কাপ, সুপার কাপের শিরোপাও জিতেছেন। লিগ ওয়ান ও ট্রফি দেস চ্যাম্পিয়নস টুর্নামেন্টে তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছেন। একবার জিতেছেন ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। জুন-জুলাইতে ফুটবল বিশ্বকাপে করেছেন তিন গোল, অ্যাসিস্ট করেছেন এক গোলে। ফ্রান্স হয়েছে চতুর্থ।

জয় দিয়েই মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করলেন নিগার সুলতানা জ্যোতিরা। আট জাতির মহাদেশীয় এই নারী ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে ৭১ রানে বাংলাদেশের মেয়েরা হারিয়েছে ইন্দোনেশিয়াকে।
১ ঘণ্টা আগে
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই পঙ্ক্তিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদ্যাপন আর দেখা যাবে না।
২ ঘণ্টা আগে
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়—কবি জীবনানন্দ দাশের এই জনপ্রিয় পঙ্ক্তি অনেকেরই জানা। আজ আবারও পঙ্ক্তিটি সামনে আনার কারণ লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর তাঁর উচ্ছ্বাস ও উদ্যাপন
৩ ঘণ্টা আগে
প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সুযোগ দিল না উজবেকিস্তান। বিরতির পর মাঠে ফিরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। এরপর আর ম্যাচে ফেরার পথ খুঁজে পাননি বাংলাদেশের যুবারা।
৩ ঘণ্টা আগে