
বার্সেলোনায় অভিষেকটা জয় দিয়ে রাঙিয়েছেন রদ্রি। আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কাতালানরা। দ্বিতীয়ার্ধে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে অভিষেক হয়েছে ২০২৬ বিশ্বকাপের সেরা ফুটবলারের।
গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে ৬ কোটি ইউরোতে (৭ কোটি ডলার) রদ্রিকে দলে টেনেছে বার্সা।
ম্যাচের ৬৩ মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন রদ্রি। স্পটিফাই ক্যাম্প ন্যুতে প্রবেশের সময় কড়তালিতে এই স্প্যানিশ মিডফিল্ডারকে অভ্যর্থনা জানায় স্বাগতিক সমর্থকেরা। অভিষেকের পর রদ্রিকে নিয়ে উচ্ছ্বসিত কোচ হান্সি ফ্লিক। বার্সার জন্য রদ্রিকে নিখুঁত খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ফ্লিক বলেন, ‘সবাই খুশি যে সে আমাদের হয়ে খেলছে, বার্সার হয়ে খেলছে। সে আমাদের জন্য নিখুঁত খেলোয়াড়, আমাদের দর্শন ও আমরা যে ধরনের ফুটবল খেলতে চাই, তার জন্যও সে নিখুঁত খেলোয়াড়।’
রোববার এলচের বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচে খেলেননি রদ্রি। ম্যাচের ছন্দে না থাকায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সোমবার নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফেরেন তিনি। এরপর আথলেতিকোর বিপক্ষে শুরুতে বেঞ্চে বসে ছিলেন।
অভিষেকের পর রদ্রিও সন্তুষ্ট। তিনি বলেন, ‘বার্সেলোনার হয়ে আমার প্রথম ম্যাচ খেলতে পেরে আমি খুশি। দলের জয়ের জন্যও খুশি, টানা দ্বিতীয় জয় এটি। ছন্দ ফিরে পাওয়ার জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। প্রথম কয়েক মিনিট মাঠে থেকে আমি ভালো অনুভব করেছি।’
বার্সেলোনার হয়ে গোল দুটি করেন রাফিনিয়া ও ফারমিন লোপেস। মৌসুমের প্রথম দুই ম্যাচে টানা জয়ে ছয় পয়েন্ট নিয়ে লিগ শুরু করল স্পেনের শীর্ষ ক্লাবটি। টেবিলের শীর্ষ অবস্থান করছে বার্সা। সমান পয়েন্ট পেলেও গোল গড়ে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে চারটি হার ও একটি ড্র করেছে ইন্টার মায়ামি। এর মধ্যে ছিল লিগস কাপ ও এমএলএসের নিয়মিত মৌসুমের ম্যাচ। তবে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে এখনো দ্বিতীয় অবস্থানে আছে দলটি।
২০ মিনিট আগে
বৃহস্পতিবার ম্যানহাটনের একটি আদালতে নিউইয়র্কভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল ম্যানেজমেন্টের কাছ থেকে সম্ভাব্য প্রমাণ সংগ্রহের জন্য নথি জমা দিয়েছে উয়েফা। জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত থ্রাইভ ছিল এফএফই চুক্তির মূল বিনিয়োগকারীদের একটি।
৪০ মিনিট আগে
বাজে ব্যাটিংয়ে মাত্র আড়াই দিনেই হেডিংলি টেস্ট হেরেছে পাকিস্তান। সিরিজে টিকে থাকতে লর্ডস টেস্টে জিততেই হবে সফরকারীদের। এমন সমীকরণে প্রথম দিন দাপট দেখিয়েছে বাবর আজমের দল। ইংল্যান্ডের ৯ উইকেট তুলে নিয়েছে তারা। প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ২৪৮ রান। ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে ব্যাটিংয়েও দারুণ কিছু
২ ঘণ্টা আগে
লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে উঠবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো খেলবে নকআউট পর্বের প্লে-অফ। ৮ সেপ্টেম্বর শুরু হবে লিগ পর্ব।
১২ ঘণ্টা আগে