
৫১ বছর বয়সে নতুন ইতিহাস লিখলেন জোয়ান হিকস। গ্রিসের বিপক্ষে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট নেওয়া সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার বনে গেছেন আইল অব ম্যানের এই অফস্পিনার।
রোমানিয়ায় চলমান নারী কন্টিনেন্টাল কাপে বৃহস্পতিবার গ্রিসের বিপক্ষে চার ওভারে ১০ রান খরচায় ৫ উইকেট নেন হিকস। তাঁর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫ ওভারে ৫২ রানে গুটিয়ে যায় গ্রিস। জবাবে মাত্র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত করে আইল অব ম্যান। দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হিকস।
হিকসের জন্ম ১৯৭৫ সালের ৯ মার্চ। ম্যাচের দিন তাঁর বয়স ছিল ৫১ বছর ১৭১ দিন। নারী কিংবা পুরুষ—আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ৫০ বছর বয়স পেরিয়ে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি আগে কোনো বোলারের ছিল না।
গ্রিসের ব্যাটিং লাইনআপে ধস নামানোর পথে লিডিয়া কাটসিমারি, সোফিয়া-নেফেলি জিওরগোটা, অ্যাঞ্জেলিকি-ইওয়ান্না আরগিরোপুলো, থিওডোরা পারিসি-মেসিমেরি ও আলেকসান্দ্রা কুরকুলুকের উইকেট নেন হিকস। তাঁর পাঁচ উইকেটের চারটিই আসে বোল্ড কিংবা এলবিডব্লু থেকে।
হিকসের এই কীর্তিতে ভেঙেছে প্রায় ৯৪ বছর পুরোনো একটি আন্তর্জাতিক রেকর্ড। এত দিন আন্তর্জাতিক ম্যাচে ৫ উইকেট নেওয়া সবচেয়ে বেশি বয়সী বোলার ছিলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার বার্ট আয়রনমঙ্গার। ১৯৩২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বছর বয়সে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
সেই টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৬ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ১৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন আয়রনমঙ্গার। দক্ষিণ আফ্রিকা দুই ইনিংসে যথাক্রমে ৩৬ ও ৪৫ রানে গুটিয়ে গেলে ইনিংস ও ৭২ রানে জয় পায় অস্ট্রেলিয়া। প্রায় এক শতাব্দী ধরে টিকে থাকা সেই রেকর্ড এবার নিজের করে নিলেন হিকস।

ফরাসি সংবাদমাধ্যম ওয়েস্ট-ফ্রঁস-এর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সংকটে থাকা নঁত কিনতে আগ্রহী একটি বিনিয়োগ প্রকল্প বা কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত থাকতে পারেন বেকহাম। তবে ঠিক কী ভূমিকায় সাবেক ডিফেন্ডার এই উদ্যোগে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়।
১ ঘণ্টা আগে
লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার সম্প্রচার ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ। বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষের মধ্যে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
সান্তোসের অনুশীলন কেন্দ্র সিটি রেই পেলেতে শুক্রবার কৌশলগত অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না নেইমার। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শারীরিক অবস্থার যেন অবনতি না হয়, সে কারণেই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবের মেডিকেল বিভাগ।
৪ ঘণ্টা আগে
প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর পর বাবা-ছেলে হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস এই স্বীকারোক্তি দেন। চুক্তির আওতায় বিচার এড়ানোর বিনিময়ে তাঁদের বিরুদ্ধে আনা জালিয়াতির অভিযোগ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র।
৫ ঘণ্টা আগে