
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
১১ জানুয়ারি সিলেট স্টেডিয়ামে নবির সামনেই তাঁর ছেলে ইসাখিল সেঞ্চুরিটা প্রায় করেই ফেলেছিলেন। তবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৮ রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি ইসাখিল। সেদিন ৯২ রানে আউট হওয়া ইসাখিলের আক্ষেপ আজ ঘুচেছে মিরপুর শেরেবাংলায়। রংপুর রাইডার্সের বিপক্ষে ৭০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। বিপিএল তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি।
মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন দাস। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রানে পরিণত হয় নোয়াখালী এক্সপ্রেস। রহমত আলী (৯) ও জাকের আলী অনিক (৩) দুই ব্যাটারই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। তবে ওপেনিংয়ে নামা হাসান ইসাখিল একপ্রান্তে দাঁড়িয়ে রংপুরের বোলারদের বেধড়ক পিটিয়েছেন। ৭০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি।
তিন অঙ্ক ছোঁয়ার পথে ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আকিফ জাভেদকে ছক্কা মারেন ইসাখিল। সেই বলটা নো বল হওয়ায় ফ্রি হিট পেয়ে যান ইসাখিল। ফ্রি হিটের বলটাতেও ছক্কা মেরেছেন ইসাখিল। শেষ ওভারের দ্বিতীয় বলে ২ রান নিয়ে ইসাখিল তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭২ বলে ৪ চার ও ১১ ছক্কায় ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন নবির ছেলে। এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৮ ছক্কা মেরেছেন ইসাখিল। এই তালিকায় দুইয়ে থাকা সিলেট টাইটানসের পারভেজ হোসেন ইমন মেরেছেন ১৭ ছক্কা।
ইসাখিলের আগে ২০২৬ বিপিএলে সেঞ্চুরি করেছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত বছরের ২৬ ডিসেম্বর সিলেট টাইটানসের বিপক্ষে ৬০ বলে ১০ চার ও ৫ ছক্কায় ১০১ রান করে অপরাজিত ছিলেন তিনি।

নারী এশিয়ান কাপে বাংলাদেশের প্রথমের সঙ্গে মিলি আক্তারের জন্যও ছিল সেটা আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ম্যাচ। চীনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারলেও কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করেছে। চীনের সামনে বাংলাদেশের প্রাচীর বনে যাওয়া মিলিকে নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন গোলরক্ষ
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের পাঁচবারের দেখায় পাঁচবারই নিউজিল্যান্ডকে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে নকআউট পর্বে যে প্রোটিয়ারা চোকার্স, সেটা আজ ফের প্রমাণ হলো কলকাতার ইডেন গার্ডেনসে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ১৯ বছরের চেষ্টায় অধরা জয়ে ফাইনালের টিকিট কাটল
২ ঘণ্টা আগে
সিডনিতে গতকাল চীনের কাছে নারী এশিয়ান কাপের ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে স্কোরকার্ড দেখে তো পুরোটা বোঝার উপায় নেই। নারী এশিয়ান কাপে অভিষেক ম্যাচে হেরেও ক্রীড়াপ্রমীদের হৃদয় জয় করেছেন আফঈদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। তাঁদের খেলা দেখে মুগ্ধ এই নারী ক্রিকেটার।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরান। তাদের এই যুদ্ধের প্রভাব পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও। পাল্টাপাল্টি হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের ফ্লাইট বন্ধ থাকায় নির্ধারিত সময়ে ভারত ছাড়তে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল। অবশেষে দুই দিন আটকা পড়ার পর
৪ ঘণ্টা আগে