Ajker Patrika

এবারও প্রতিশোধ নেওয়া হলো না অস্ট্রেলিয়ার, চ্যাম্পিয়ন জাপান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৭: ২৫
এবারও প্রতিশোধ নেওয়া হলো না অস্ট্রেলিয়ার, চ্যাম্পিয়ন জাপান
১-০ গোলে জিতেছে জাপান। ছবি: এএফপি

এএফসি নারী এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে সামনে পেলেই যেন তেঁতে ওঠে জাপান। এর আগেও শিরোপা নির্ধারণী ম্যাচে দুবার মাতিলদাসদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল জাপানিজরা। আরও একবার তেমন কিছুরই পুনরাবৃত্তি করল তারা।

নারী এশিয়ান কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতল জাপান। প্রতিযোগিতায় এটা তাদের তৃতীয় শিরোপা। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। প্রতিবারই তাদের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। টানা দুটি ফাইনালে হারার পর এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল আয়োজকদের সামনে। কিন্তু প্রতিশোধ তো নিতেই পারেনি—উল্টো ফের জাপানের কাছে ফাইনালে হেরে নিজেদের কাটা ঘায়ে নুনের ছিটা দিল অস্ট্রেলিয়ার মেয়েরা।

জাপান শক্তিশালী প্রতিপক্ষ হলেও এবারের পরিস্থিতি ভিন্ন ছিল অস্ট্রেলিয়ার জন্য। আয়োজক হওয়ায় মাঠ এবং দর্শক তাদের পক্ষে ছিল। স্বাভাবিকভাবেই ফাইনালের আগে ফেভারিট মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়াকে। সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে মাঠের খেলাতেও দাপট দেখিয়েছে তারা। বল দখল, আক্রমণ, পাসিং, প্লেসিং—সব সূচকেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। কেবল কাজের কাজ গোলটাই করতেই পারেনি।

৫২ শতাংশ বল দখলে রেখে জাপানের গোল অভিমুখে ১৬টি শট নেয় অস্ট্র্রেলিয়া; এর মধ্যে ছয়টি লক্ষ্যে ছিল। বিপরীতে ১২ শটের মধ্যে চারটা লক্ষ্যে রাখতে পেরেছে জাপান। গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ১৭ তম মিনিটে দলটিকে উচ্ছ্বাসে ভাসান মাইকা হামানো। হাসিগাওয়ার সহায়তায় গোল করেন চেলসির এই জাপানিজ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত এই গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। বাকি সময় আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া। সুযোগ হাতছাড়া করা জাপানও পারেনি ব্যবধান বাড়াতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরান যুদ্ধ গুটিয়ে আনার সময়সীমা বললেন ট্রাম্প

তেলের যুদ্ধে জিতে যাচ্ছে ইরান: জাপানের সঙ্গে আলোচনায় তেহরান, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

বাংলাদেশ সিরিজ কেন বাতিল করল আয়ারল্যান্ড

ফরিদপুরে ঈদের নামাজের পরেই দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ঈদে বোনের বাড়ি বেড়াতে এসে প্রতিবেশীদের হামলায় নারী নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত