
আফগানিস্তানের বিপক্ষে জয়টা বাংলাদেশের জন্য কেবল সময়ের ব্যাপার ছিল। পঞ্চম দিনে হাতে ৭ উইকেট নিয়ে আফগানরা যখন ব্যাটিংয়ে নামে, তখন অনেকেই অপেক্ষা করছিলেন নাজমুল হোসেন শান্ত-লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা কখন করবেন উদযাপন। কিন্তু গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।
হাতে ২ উইকেট নিয়ে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ১৪২ ওভারে ৮ উইকেটে ৩৪৬ রানে শেষ করেছে। যার মধ্যে গতকাল পঞ্চম দিনে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৯২ ওভার ব্যাটিং করে মাত্র ৫ উইকেট হারিয়েছে আফগানরা। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ড্রয়ের পর শান্ত জানিয়েছেন, এবার বাংলাদেশ এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে যা খুব কমই হয়। বাংলাদেশ অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, ‘এমন পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা আমাদের দলের কম। চতুর্থ দিন বা পঞ্চম দিনের প্রথম সেশনেই ম্যাচ শেষ হয়ে যায় অনেক সময়। পাঁচ দিনের টেস্ট খুব কমই খেলি।’
বাংলাদেশ সবশেষ পাঁচ দিনের টেস্ট খেলেছে এ বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুই টেস্টই পাঁচ দিনে গড়িয়েছে। বাংলাদেশ ২-০ ব্যবধানে ধবলধোলাই করে পাকিস্তানকে। তাছাড়া জুনে জিম্বাবুয়ের কাছে আড়াই দিনে টেস্ট হেরেছে শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। আগস্টে ডারউইনে ঐতিহাসিক ৯ উইকেটের জয় পেলেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট চতুর্থ দিনে ফল এসেছে। কিন্তু এই জয়ের পর ম্যাকাইতে মাত্র দেড় দিনে অজিদের কাছে হেরেছে বাংলাদেশ।
শান্ত যে পাঁচ দিনের ম্যাচের কথা উল্লেখ করেছেন, সেটার পক্ষে কথা বলছে পরিসংখ্যানও। এমনকি আফগানিস্তান টেস্টের আগে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবু তাঁর মতে বাংলাদেশের আরও একটা লাল বলের ক্রিকেটের ম্যাচ খেলা উচিত ছিল। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে আমাদের এমন কন্ডিশনে একটা ম্যাচ খেলা উচিত ছিল। তাই এই অভিজ্ঞতা সামনের সিরিজে আমাদের সহায়তা করবে।’
সেদিকউল্লাহ আতাল দ্বিতীয় ইনিংসে কই মাছের প্রাণ নিয়ে খেলতে নেমেছেন। ৩৭, ৬৬, ৭০ তিনবার জীবন পেয়েছেন। যার মধ্যে একবার অল্পের জন্য হিট উইকেট হতে হতে বেঁচে গিয়েছেন তিনি। তাছাড়া তাঁর ক্যাচ ফেলেছেন তানজিদ হাসান তামিম। এমনকি আতালকে স্টাম্পিংয়ের সহজ সুযোগ হাতছাড়া করেছেন লিটন দাস। অথচ ৫৩, ১০২ রানের দুটি ইনিংসের পাশাপাশি উইকেটের পেছনে অসামান্য পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন। আট ক্যাচ ধরেছেন এবং এক স্টাম্পিং করেছেন। যেখানে ইকরাম আলী খিলের ক্যাচ বাজপাখির মতো উড়ে লুফে নিয়েছেন লিটন।
এমনকি দিনের খেলার শেষভাগে এসে রান আউট মিস, ক্যাচ মিসও করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। হাতের নাগালে থাকা জয় হাতছাড়া হওয়ার বেদনায় পুড়ছেন শান্ত, ‘আমাদের মানসম্পন্ন স্পিনার-পেসার ছিল। তাদের এই ইনিংসে ১০ উইকেট নেওয়া উচিত ছিল। মাঝেমধ্যে আমরা কয়েকটি সুযোগও হাতছাড়া করেছি। এই ছোটখাটো ভুলগুলোর কারণেই ম্যাচ ড্র হয়েছে। দীর্ঘ সময় ধরে ম্যাচে টিকে থাকা এবং ক্লান্ত অবস্থাতেও সুযোগ তৈরি করা কিংবা আরও ভালো বোলিং করা—এই অভিজ্ঞতা সামনের সিরিজে আমাদের কাজে দেবে।’
ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট গতকাল শেষ হয়েছে। ১৭ অক্টোবর আবুধাবিতেই শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। প্রথম দিনই মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। লিগ পর্বে বাংলাদেশের পরের ম্যাচ ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। ২৩ অক্টোবর শারজায় হবে ফাইনাল।
ত্রিদেশীয় সিরিজ শেষে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। সিলেটে ৫ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট। আবুধাবিতে গতকাল শেষ হওয়া বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। তবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ।

ভারত সফর শেষেই বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা এবার বাংলাদেশ সফরে আসবে শুধুই টেস্ট সিরিজ খেলতে। ম্যাচ মাঠে গড়ানোর আগেই নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-লিটন দাসদের হুমকি দিল উইন্ডিজ ক্রিকেট দল।
৩৭ মিনিট আগে
ডারবানে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টে আলোকস্বল্পতা দেখা দিয়েছে বারবার। তবু ম্যাচের ফল এসেছে। দক্ষিণ আফ্রিকাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। বড় হারে প্রোটিয়ারা এখন বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাংলাদেশের হাতের নাগালেই ছিল। কিন্তু আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অবিশ্বাস্যভাবে ম্যাচ ড্র করে আফগানরা। বাংলাদেশ টেস্ট ড্র করে আফগান অধিনায়ক রহমত শাহ জানিয়েছেন, এটা তাঁদের কাছে ড্রয়ের সমান। অবিশ্বাস্য এই কীর্তি গড়ার পাশাপাশি আফগানরা ‘বিতর্কিত’ এক ঘটনার জন্ম দিয়েছে, যা নি
২ ঘণ্টা আগে
আতলেতিকো মাদ্রিদের কাছে গতকাল চ্যাম্পিয়নস লিগে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ খেলতে নামবে আরেক ম্যানচেস্টার। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে চ্যাম্পিয়নস লিগের ম্যানচেস্টার সিটি-পিএসজি ম্যাচ। রয়েছে রোমা-রিয়াল মাদ্রিদ ম্যাচও। এদিকে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে নারী ক্রিকেট দলের তৃতীয় ওয়
২ ঘণ্টা আগে