
লা লিগার নতুন মৌসুমে টানা তিন জয়ে শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। এবার সেই পথে হাঁটল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। রায়ো ভায়েকানোকে হারিয়ে মৌসুমে টানা তৃতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি রিয়ালকে টপকে লিগ টেবিলের শীর্ষেও উঠে এসেছে কাতালান ক্লাবটি। র বার্সার হ্যাটট্রিক জয়ের রাতে নতুন এক রেকর্ড গড়েছেন লামিন ইয়ামাল।
নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে বার্সা। জিতলেও শুরুটা সুখকর হয়নি স্বাগতিকদের। ১২ মিনিটে পিছিয়ে পড়েছিল হান্সি ফ্লিকের দল। ১৯ মিনিটে বার্সাকে ম্যাচে ফেরান রাফিনহা। দুই মিনিটের মাথায় প্রথমবার ইয়ামালের গোলে লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মার্ক বার্নালের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে জালে ঠিকানা খুঁজে নেন ইয়ামাল। কিছুই করার ছিল না রায়ো ভায়োকানোর গোলরক্ষকের। সেই গোলেই ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন ইয়ামাল।
মাত্র ১৯ বছর ৪৯ দিন বয়সে এই রেকর্ড গড়লেন ইয়ামাল। এই রেকর্ড গড়ার পথে বর্তমান সময়ের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডকে পেছনে ফেলেছেন এই স্প্যানিশ ফুটবলার।
ইয়ামালের নতুন এই কীর্তির কথা জানিয়ে বার্সার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘লামিন ইয়ামাল ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছে। এ ক্ষেত্রে সে আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পের রেকর্ডও ছাড়িয়ে গেছে।’

সেদিনের সেই কৌতূহলই ধীরে ধীরে পরিণত হয়েছে স্বপ্নে। যা তাকে এখন নিয়ে যাচ্ছে জাপানে। এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে সার্ফিংয়ে অংশ নেবে ফাতিমা। মাল্টি ইভেন্টের গেমসে প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে কক্সবাজারের এই কিশোরী।
৫ মিনিট আগে
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তে গভীরভাবে আঘাত পেয়েছে তাঁর পরিবার। দীর্ঘ ও গৌরবময় এক অধ্যায়ের সমাপ্তির বেদনার মধ্যেও অবশ্য ছেলের সুখকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মেসির মা সেলিয়া।
১৩ মিনিট আগে
সোমবার সন্ধ্যায় আবেগঘন এক বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। এই সিদ্ধান্ত তাঁকে কষ্ট দিচ্ছে বলে জানান এই ফরোয়ার্ড। তবে দেশের জন্য নিজের দেওয়ার মতো সবকিছুই দিয়ে ফেলেছেন বলে মনে করেন আর্জেন্টাইন মহাতারকা।
৪০ মিনিট আগে
আর্জেন্টিনা দল থেকে লিওনেল মেসির বিদায় ঘিরে আবেগে ভাসছে পুরো ফুটবলবিশ্ব। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়ার পর সতীর্থ, সমর্থক ও স্বজনদের ভালোবাসায় সিক্ত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। এবার স্বামীকে উদ্দেশ করে হৃদয়ছোঁয়া এক বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
২ ঘণ্টা আগে