
২০২৬ ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেলেন মেহেদী হাসান মিরাজ। খেলবেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে।
সিপিএলে দল পাওয়ার কথা আজকের পত্রিকাকে স্বয়ং মিরাজ নিশ্চিত করেছেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাচ্ছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এ বছর লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্যালান্টসের হয়ে খেলেছেন। চার ম্যাচ খেলে ১১ গড় ও ১০০ স্ট্রাইকরেটের করেন ৪৪ রান। তবে ২ ইনিংসে বোলিং করে ওভারপ্রতি ১২.৫০ করে রান দিলেও পাননি কোনো উইকেট।
২০২৫ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স নিয়েছিল মিরাজকে। তাঁর দল চ্যাম্পিয়নও হয়েছিল। কিন্তু কোনো ম্যাচ খেলারই সুযোগ মেলেনি তাঁর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অবশ্য মিরাজ নিয়মিত মুখ। ২০১৬ থেকে এখন পর্যন্ত ১১৬ ম্যাচ খেলেছেন মিরাজ। ১৮.৯৫ গড় ও ১২১.৪৯ স্ট্রাইকরেটে করেন ১৬১১ রান। করেছেন ছয় ফিফটি। ৭.৬৮ ইকোনমিতে নিয়েছেন ৮৪ উইকেট। খেলেছেন পাঁচটি ভিন্ন দলের হয়ে। ২০২৪ সালে ফরচুন বরিশালের হয়ে জিতেছেন বিপিএল।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে এর আগে ২০২৪ সালে খেলেছিলেন তানজিম হাসান সাকিব। তবে সেটা ছিল গ্লোবাল সুপার লিগ। এবার মিরাজ ফ্র্যাঞ্চাইজিটির হয়ে সিপিএলেই খেলছেন। এবারের সিপিএলে তিন ম্যাচের তিনটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট গায়ানার। ২০২৩ সালে একবারই সিপিএল জিতেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত এই বিখ্যাত পঙ্ক্তিটিই লিওনেল মেসি আজ সবাইকে মনে করিয়ে দিলেন। সামাজিক মাধ্যমে আবেগঘন এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে গোল, শিরোপা জয়ের পর তাঁর উচ্ছ্বাস, উদযাপন আর দেখা যাবে না।
১ ঘণ্টা আগে
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়—কবি জীবনানন্দ দাশের এই জনপ্রিয় পঙ্ক্তি অনেকেরই জানা। আজ আবারও পঙ্ক্তিটি সামনে আনার কারণ লিওনেল মেসি। সামাজিক মাধ্যমে আবেগঘন এক বার্তায় অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার। আর্জেন্টিনার জার্সিতে গোলের পর তাঁর উচ্ছ্বাস ও উদ্যাপন
২ ঘণ্টা আগে
প্রথমার্ধে এক গোলের ঘাটতি নিয়ে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। আশা ছিল, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াবে। কিন্তু সেই সুযোগ দিল না উজবেকিস্তান। বিরতির পর মাঠে ফিরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকেরা। এরপর আর ম্যাচে ফেরার পথ খুঁজে পাননি বাংলাদেশের যুবারা।
২ ঘণ্টা আগে
নিউজার্সিতে গত ১৯ জুলাই একদিকে স্পেন করছিল উল্লাস। ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে স্প্যানিশ ফুটবল দল যখন উদ্যাপনে ব্যস্ত, তখন লিওনেল মেসি, রদ্রিগো দি পল, এমিলিয়ানো মার্তিনেস থেকে শুরু করে কোচ লিওনেল স্কালোনির চোখজুড়ে অঝোরে ঝরতে থাকে পানি। ফাইনালে হৃদয়ভঙ্গের পরই মেসি অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন।
২ ঘণ্টা আগে