বিশ্বে ২০১৯ সালে ব্যাকটেরিয়াজনিত ওষুধপ্রতিরোধী জীবাণুর কারণে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার তথ্য-উপাত্ত বিশ্লেষণে কয়েকটি ব্যাকটেরিয়াকে ভবিষ্যতের আশঙ্কার কারণ হিসেবে শনাক্ত করেছেন গবেষকেরা। এগুলো হলো এমডিআর টিবি, কুইনোলোন, অ্যান্টিবায়োটিকপ্রতিরোধী টাইফয়েট, ইকোলাই, ক্লেবসিয়েলা।
সম্প্রতি প্রখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এ তথ্য জানানো হয়েছে। এই গবেষণায় সরাসরি যুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহযোগী অধ্যাপক ডা. ফজলে রাব্বি চৌধুরী। এই প্রতিবেদনের তথ্য উপস্থাপনের পাশাপাশি গতকাল সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। মানুষের শরীরে ক্ষতিকর জীবাণুর উপস্থিতি, জীবাণু ধ্বংসে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাসহ সব ধরনের জীবাণুর অ্যান্টিমাইক্রোবায়াল সংবেদনশীলতা নিয়ে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার। প্রতিবেদন উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায় এবং সহযোগী অধ্যাপক ডা. শাহেদা আনোয়ার।
ডা. শাহেদা আনোয়ার জানান ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য উপস্থাপন করেন। সেখানে বলা হয়, এই সময়ে পরীক্ষাকৃত নমুনার সংখ্যা ৭২ হাজার ৬৭০টি। এই চিকিৎসক জানান, গবেষণায় যে ব্যাক্টেরিয়াগুলোক ভবিষ্যতের জন্য আশঙ্কাজনক বলে উপস্থাপন করা হয়েছে সেগুলো হলো ইকোলাই, নিউমোনিয়া, সিওডোমানস অ্যারিজিনোসা, অ্যাসিনেটোব্যাক্টর, এন্টারোকোকাস, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। তিনি বলেন, সেফট্রিয়াক্সোন এবং সেফিক্সাইম দেশে টাইফয়েড ও প্যারটাইফয়েড জ্বরের চিকিৎসার জন্য এখনো প্রথম ওষুধ হিসেবে ব্যবহার হয়। এজিথ্রোমাইসিনও পছন্দের তালিকায় রয়েছে। ইমিপেনেমের সংবেদনশীলতা গত কয়েক বছরের তুলনায় এ বছর কমেছে।
দ্য ল্যানসেটে প্রকাশিত গবেষণায় যুক্ত থাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. ফজলে রাব্বি চৌধুরী বলেন, বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনায়াজনিত অসুখ, সেপসিস এবং অ্যান্টিবায়োটিকপ্রতিরোধী প্রস্রাবের সংক্রমণের চিকিৎসায় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। এ ছাড়া হাসপাতাল থেকে সংক্রমিত হওয়ার হার বাংলাদেশে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। চিকিৎসকদেরও রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক লিখতে হবে। অ্যান্টিবায়োটিক বিষয়টি পরির্বতনশীল। তাই এর কার্যকারিতার সব শেষ অবস্থা চিকিৎসকের জানা থাকতে হবে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার সামাজিক ও প্রশাসনিকভাবে প্রতিরোধ করতে হবে।
হাসপাতাল থেকে সংক্রমিত হওয়ার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।
মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এ তথ্য জানানো হয়েছে।
অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার সামাজিক ও প্রশাসনিকভাবে প্রতিরোধ করতে হবে।

পৃথিবীসহ সৌরজগতের সবকিছু সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরছে। বিজ্ঞানীদের তথ্যমতে, সূর্যের বয়স এখন ৪৬০ কোটি বছর। পৃথিবী ও এর বাসিন্দাদের কিরণ-উত্তাপ দিয়ে টিকিয়ে রাখা এই নক্ষত্র আরও ৪৫০ থেকে ৫৫০ কোটি বছর বেঁচে থাকবে। এরপর সূর্যের মৃত্যুটা কেমন হতে পারে—সে আভাস বিজ্ঞানীরা সম্প্রতি পেয়েছেন মহাকাশে একটি ন
১২ দিন আগে
তিনি নিজের উদ্ভাবন আর দূরদর্শী চিন্তা দিয়ে আধুনিক বিশ্বের ভিত্তি গড়ে দিয়েছিলেন। সেই মহান বিজ্ঞানী নিকোলা টেসলার শেষ জীবন কেটেছে চরম একাকিত্ব, দারিদ্র্য আর অবহেলায়। ১৯৪৩ সালের ৭ জানুয়ারি যখন নিউ ইয়র্কার হোটেলের একটি কক্ষে তাঁর নিথর দেহ পাওয়া যায়, তখন তাঁর পকেটে পড়ে ছিল মাত্র ৩৩ সেন্ট!
১২ দিন আগে
হলিউডে পৃথিবীর ধ্বংস বা মহাপ্রলয়ের সিনেমা নতুন নয়। ‘টু থাউজেন্ড টুয়েলভ’ (২০১২) সিনেমায় পৃথিবীতে হঠাৎ বিশাল ফাটল সৃষ্টি হয়ে ভয়াবহ ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ কিংবা বিশাল সুনামিতে মানবসভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। তবে বাস্তবে এমন নাটকীয় পরিবর্তন ঘটে না।
১৩ দিন আগে
দিনে দিনে মশার উৎপাত বাড়ছে। বাড়ছে ডেঙ্গু-চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের উপদ্রব। অন্যদিকে এবার বাংলাদেশ ও ভারতে বাদুড়বাহিত নিপাহ ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। সেই প্রকোপ মোকাবিলায় এশিয়ার বিভিন্ন দেশ বিমানবন্দরসহ বিভিন্ন বন্দরে বিধিনিষেধ আরোপ ও স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করেছে।
১৪ দিন আগে