
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। আর জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁরা আগামী তিন বছরের জন্য দলের দায়িত্ব পালন করবেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নির্বাচনের ফল ঘোষণা করে দলটির অভ্যন্তরীণ নির্বাচন কমিশন।
গতকাল শুক্রবার সারা দিন সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হয়। সারা দেশের কাউন্সিলররা সেখানে ভোট দেন। অনলাইনে ভোট দিয়েছেন দলের প্রবাসী ও অসুস্থ কাউন্সিলররা।
এবি পার্টির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) দিদারুল আলম।
মোট ২ হাজার ৮০৬ ভোটারের মধ্যে ভোট দেন ১ হাজার ৬৮৯ জন। এর মধ্যে ৪৫টি ভোট বাতিল হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। চেয়ারম্যান পদে ১ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তাঁর প্রতিদ্বন্দ্বী এ এফ এম সোলায়মান চৌধুরী পেয়েছেন ২১১ ভোট আর দিদারুল আলম পেয়েছেন ৩৩ ভোট।
এর আগে গতকাল চেয়ারম্যান পদে ভোটগ্রহণের পর রাতে জেনারেল সেক্রেটারি পদে নির্বাচনের আয়োজন করা হয়। সেখানে ভোটার ছিলেন গত মাসের শেষে নির্বাচিত এবি পার্টির নির্বাহী কমিটির ২১ সদস্য। তবে জেনারেল সেক্রেটারি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান ফুয়াদ। কাউন্সিলে চেয়ারম্যান ও সেক্রেটারি পদের ফল ঘোষণার পাশাপাশি ২১ জন নির্বাহী পরিষদ সদস্যেরও নাম ঘোষণা করা হয়।
উদ্বোধনের পর স্বাগত বক্তব্য দেন এবি পার্টির আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। তিনি বলেন, ‘আজকের কাউন্সিলে উপস্থিত নেতা-কর্মী, ভাই ও বোনেরাই আমাদের দলকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন।’
কাউন্সিলে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনের নেতারা...
২ ঘণ্টা আগে
‘গুপ্ত রাজনীতি’ বা অদৃশ্য কাঠামোর মাধ্যমে পরিচালিত কার্যক্রম শিক্ষাঙ্গনের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তাই এমন চর্চা...
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। আর সদস্যসচিব হয়েছেন এস এম শাহরিয়ার।
৩ ঘণ্টা আগে
সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা। পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন—এমন অভিযোগ তুলে আজ রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন
৩ ঘণ্টা আগে