
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে নির্বাচনে অংশ নিতে সারা দেশের মনোনয়নপ্রত্যাশীদের জন্য আবেদন ফরম উন্মুক্ত করা হয়েছে; যা ১০ হাজার টাকায় কেনা যাবে।
রাজধানীর বাংলামোটরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
তিনি বলেন, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়, অনলাইন (nomination.ncpbd.org) ও সারা দেশে দলের বিভাগীয় সম্পাদকদের কাছ থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আবেদন ফরমের সর্বনিম্ন মূল্য ১০ হাজার টাকা। কেউ চাইলে এর চেয়ে বেশি টাকা দিয়েও ফরম কিনতে পারবেন। তবে জুলাই আন্দোলনে আহত এবং দিনমজুররা ২ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করতে পারবেন। মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম এবং ১০ জন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মাধ্যমেও ফরম সংগ্রহ করা যাবে।
তিনি বলেন, ‘আমরা কোনো দলের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই না। জনগণের প্রতিনিধিকে মনোনয়ন দিতে চাই। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ প্রক্রিয়া চলবে। ১৫ নভেম্বরের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’

আমরা যারা জাতীয় সংসদ সদস্য হয়েছি, এই সুযোগও আমরা পেতাম না। আজকে যাঁরা মন্ত্রী হয়েছেন, তাঁরা মন্ত্রী হওয়ার সুযোগ পেতেন না। জুলাই সনদকে অস্বীকার করা মানে...
৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘১৩৩টি অধ্যাদেশ প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমরা এসব উপস্থাপন করতে বাধ্য। কিন্তু সেই ১৩৩টা অধ্যাদেশের কোনটা কীভাবে গৃহীত হবে, তা জাতীয় সংসদের এখতিয়ার।’ তিনি আরও বলেছেন, ‘আপনারা সবাই জানেন, এর বাইরে আরও একটি আদেশ জারি
৪ ঘণ্টা আগে
পররাষ্ট্র বিষয়ে জামায়াতে ইসলামীর কিছু অবস্থান স্পষ্ট করার স্বার্থে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠানোর বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। কিন্তু তিনি আমির কর্তৃক নির্দেশিত বিষয়াবলির বাইরে কিছু বিষয় যুক্ত করে চিঠিটি মন্ত্রণালয়ে পাঠান। বিশেষ করে চিঠিতে উল্লেখিত মন্ত্রীর পদমর্যাদা-সংক্রান্ত অংশটি আমিরে
৫ ঘণ্টা আগে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে