
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির খুলনা বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় আমান এ কথা বলেন। নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান দ্রুত নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপের দাবি জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলছে। সেই সংস্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ৩১ দফায় দিয়েছেন। জনগণের প্রত্যাশা, রোডম্যাপের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে। সংসদ নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে। তারপর গণতান্ত্রিক সরকার হবে। সেই সরকার রাষ্ট্র পরিচালনা করবে।
বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা, গুম, নির্যাতন করেছেন। বিএনপি নেতা ইলিয়াস আলী, ছাত্রনেতা সুমনসহ হাজার হাজার নেতা-কর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার জন্য হাসিনার ৫৭ বার ফাঁসি হবে। অন্য হত্যা, গুম, খুন তো বাকি থাকল। আওয়ামী লীগের অবৈধ এমপি, মন্ত্রী কেউ ছাড় পাবে না। সবাই বিচারের আওতায় আসবে।
বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শামীমুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা প্রমুখ।

নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীর পরস্পরবিরোধী মন্তব্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ভূমিকাকে ‘স্বাধীনতাহীন’ ও ‘নতজানু’ উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি...
২ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চ মিলনায়তনে ‘মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা-দর্শন-রাজনীতি ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ...
২ ঘণ্টা আগে
সর্বদলীয় ছাত্রঐক্যের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেছেন, ‘শফি আহমেদ ছিলেন আপা-ম্যাডামের পছন্দের বাইরে গড়ে ওঠা একজন শক্তিশালী ছাত্রনেতা। নিজের যোগ্যতা ও রাজনৈতিক অবস্থানের ভিত্তিতে তিনি নেতৃত্বে এসেছিলেন।’
৪ ঘণ্টা আগে
চীনা রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দুই দেশের রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন এবং দুই দেশের চলমান উন্নয়নকাজ আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
৮ ঘণ্টা আগে