মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রোববার (১৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ২টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিজয় দিবসে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
এ ছাড়া, একই দিন সকাল ৭টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতা-কর্মীরা জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে দলের জাতীয় নেতৃবৃন্দসহ সব পর্যায়ের নেতা-কর্মীরা সকাল সাড়ে ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন।
এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হবে। পাশাপাশি দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়ন করবে। সেই সঙ্গে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে স্থানীয় সুবিধানুযায়ী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে।
বিজ্ঞপ্তিতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফলের আহ্বান জানানো হয়েছে।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনকে এখনো রাজনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। সংগঠনটির দাবি, ক্যাম্পাস দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাগুলো প্রমাণ করে,
৯ ঘণ্টা আগে
‘আমরা এখনো ধৈর্য ধরেছি। আমাদের ধৈর্যের বাঁধ এখনো ভাঙেনি। কারণ আমরা দীর্ঘদিন রাজনীতি করে এখানে এসেছি। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। এ দলে নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো অশালীন ও রুচিহীন ভাষায় রাজনীতি করার কোনো সুযোগ নেই।’
৯ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা ও সন্ত্রাসনির্ভর রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা প্রকাশ করে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব, সাম্প্রদায়িকতা ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে সর্বাত্মক গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ
১০ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার অভিযোগ এনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, আলিয়া মাদ্রাসা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানান দলটির
১০ ঘণ্টা আগে