Ajker Patrika

উপজেলা ও পৌরসভায় এনসিপি সমর্থিত আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৬: ৪১
উপজেলা ও পৌরসভায় এনসিপি সমর্থিত আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় বিভিন্ন উপজেলা ও পৌরসভায় দল সমর্থিত ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে ৪১ জন পৌরসভা মেয়র, ৫৮ জন উপজেলা চেয়ারম্যান ও একজন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

2nd 100 candidate-2 (1)

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার প্রমুখ।

এর আগে, গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি সমর্থিত ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত