Ajker Patrika

এই অন্ধকার কেটে যাবে: মির্জা ফখরুল

 নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই অন্ধকার কেটে যাবে: মির্জা ফখরুল

দেশে দু: শাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, এই দু: শাসনের জবাব দিতে দেশের কৃষক সমাজকে সবচেয়ে বেশি প্রয়োজন। আগামী দিনের কর্মসূচিতে কৃষকদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি আমাদের এই অন্ধকার কেটে যাবে। আলো সামনে এসে দাঁড়াবে এবং আমরা অবশ্যই জয়ী হবো।’ 

আজ বুধবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের কৃষকেরা বরাবরই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। আজকে বাংলাদেশে যে দু: শাসন চলছে, আওয়ামী সন্ত্রাসীরা যে লুটপাটের একটা রাজত্ব কায়েম করেছে, জনগণকে প্রতারণা করছে, তাকে জবাব দেওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কৃষক সমাজকে।’ 
 
মির্জা ফখরুল আরও বলেন, ‘মানুষ এখন বিক্ষুব্ধ। মানুষ এখন দুর্বিষহ একটা অবস্থার মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায় মানুষ।’ 

শিগগিরই কর্মসূচি দেওয়া হবে জানিয়ে ওই কর্মসূচিতে কৃষকদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। 
 
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের চরিত্র এটাই, মিথ্যা কথা বলে, প্রতারণা করে তারা একটা চমক সৃষ্টি করে এগিয়ে যেতে চায়। প্রতিটি ক্ষেত্রের মতো এই সরকার আমাদের কৃষকদেরও চরম বিপাকে ফেলেছে। এরা (সরকার) কথায় কথায় উৎপাদনের কথা বলছে। উন্নয়নের কথা বলছে। এমন মনে হয় যেন, উন্নয়নের দাপটে তারা সবকিছু সোনা দিয়ে মুড়িয়ে দিচ্ছে। অথচ এখনো ৬৭ লাখ মেট্রিকটন খাদ্য শস্য আমদানি করতে হচ্ছে। যেটা প্রমাণ করে, তারা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে দাবি করে, এটা ভাওতাবাজী ছাড়া আর কিছু নয়।’

বিষয়:

বিএনপি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত