
দেশের বিভিন্ন স্থানে হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা রুখে দিয়ে দেশের সব নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে। সব নাগরিকের সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। সম্প্রতি মন্দিরে হামলার যেসব ঘটনা ঘটেছে, তার অধিকাংশ রাজনৈতিক কারণে ঘটেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এসব কথা বলেছেন দুই দলের নেতারা।
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় ছিল। আমার দাদাজান হিন্দুদের জন্য মাদ্রাসা ছেড়ে দিয়েছিলেন। আমরা চাই হিন্দুদের সঙ্গে আমাদের সুসম্পর্ক অব্যাহত থাকবে। সব নাগরিকের সাম্য ও মানবিক মর্যাদা থাকতে হবে। ধর্মবর্ণ বাদ দিয়ে সবাই মিলে আমরা হাতে হাত রেখে শপথ গ্রহণ করে বলব, আমরা সবাই এক ও অভিন্ন।’
দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ মুহাম্মদ এছহাক (রহ.) মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের আশ্রয় দিয়ে কাছে টেনে নিয়েছিলেন।’
দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎ হত্যা ও নাসিরনগরে হিন্দুদের ওপরে জুলুম–নির্যাতনের বিষয়ে ভারত, মোদি সরকার এবং তাঁদের মিডিয়া টুঁ শব্দ করেনি। অথচ এখন নিজেদের স্বার্থে মিথ্যা প্রচার করছে।’
অন্যদিকে জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট নির্মলেন্দ রায় বলেন, ‘ইসলামে বলা হয়েছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধ। অমুসলিমদের নিরাপত্তা দেওয়া মুসলমানদের দায়িত্ব। আমরা হঠাৎ এ দেশে আসিনি, এ দেশের সন্তান আমরা।’
এ সময় তিনি হিন্দুদের নিরাপত্তায় যারা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘স্বৈরাচারী সরকার দেশকে বাবার সম্পত্তি মনে করেছিল। সর্বশেষ দুটি নির্বাচনে সাধারণ মানুষ কোনো ভোট দেয়নি। সব মন্দিরের কমিটি আওয়ামী লীগের লোক দিয়ে করেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতন দেখানোর জন্য কিছু ঘটনা ঘটানো হয়েছে। আওয়ামী লীগের দ্বন্দ্বে মন্দিরে হামলা জ্বালাও–পোড়াও হয়েছে। ৫ আগস্টের পরেও ম্যাসাকার করার জন্য আওয়ামী লীগ অপচেষ্টা চালিয়েছে।’

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
১৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো থাকলেও গত ছয় মাসে এগুলোর কোনো একটিরও বাস্তবায়ন দেখা যায়নি...
১ ঘণ্টা আগে
‘ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে বসতভিটা, তিন ফসলি উর্বর জমি, পরিবেশ ও প্রাণ-প্রকৃতি ধ্বংস হবে এবং বিপুলসংখ্যক মানুষ উদ্বাস্তুতে পরিণত হবে। কোনো যুক্তিতেই এ ধরনের কয়লা উত্তোলনকে লাভজনক বা জনস্বার্থসম্মত বলা যায় না।’
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ১৩ লাখ কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের দেওয়া হচ্ছে কৃষক কার্ড এবং দরিদ্র পরিবারের নারীদের দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ড। খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রধানদের...
১ ঘণ্টা আগে