
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ চার দফা দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী পর্যন্ত তিন দিনব্যাপী প্রচারযাত্রা আগামীকাল সোমবার (২৪ আগস্ট) শুরু হচ্ছে। ফুলবাড়ী গণ-অভ্যুত্থানের ২০ বছর পূর্তি উপলক্ষে গণতান্ত্রিক অধিকার কমিটি এ কর্মসূচির আয়োজন করেছে।
প্রচারযাত্রার চার দফা দাবি হলো—দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল; ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন; গ্যাস ও বিদ্যুৎ-সংকটের জনবান্ধব সমাধান এবং জ্বালানি, বিদ্যুৎ ও রাষ্ট্রায়ত্ত খাতে বেসরকারীকরণ বন্ধ।
আগামীকাল সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে প্রচারযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। ফুলবাড়ী গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে ফুলবাড়ীবাসীর পক্ষে চুক্তিতে স্বাক্ষরকারী অর্থনীতিবিদ ও গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ এ কর্মসূচির উদ্বোধন করবেন।
আয়োজকেরা জানিয়েছেন, ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই প্রচারযাত্রা। প্রথম দিন জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রা শুরু করে গাজীপুর চৌরাস্তায় পথসভা অনুষ্ঠিত হবে। পরে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে টাঙ্গাইল শহরে সমাবেশ, সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ও বগুড়ার শেরপুরে পথসভা অনুষ্ঠিত হবে। দিন শেষে বগুড়া শহরে প্রচারযাত্রার বিরতি নেওয়া হবে।
দ্বিতীয় দিন ২৫ আগস্ট সকালে বগুড়ায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও দিনাজপুরের বিরামপুরে পথসভা এবং বিকেলে দিনাজপুর শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। রাতে প্রচারযাত্রা ফুলবাড়ীতে পৌঁছে বিরতি নেবে।
২৬ আগস্ট ফুলবাড়ী গণ-অভ্যুত্থান দিবসের কর্মসূচিতে অংশগ্রহণের মধ্য দিয়ে প্রচারযাত্রার সমাপ্তি হবে। এ দিন ফুলবাড়ী শহীদ মিনারে সাম্রাজ্যবাদ প্রতিহত ও দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলে সরকারকে বাধ্য করার শপথ নেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
গণতান্ত্রিক অধিকার কমিটি জানিয়েছে, ২৬ আগস্ট ফুলবাড়ীতে দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আয়োজিত ‘মার্কিন বাণিজ্য চুক্তির বিপদের প্রদর্শনী’র আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বুধবার রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল তাঁর দেশে ফেরার
৮ ঘণ্টা আগে
ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
১৪ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
১৫ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
২০ ঘণ্টা আগে