
গুম প্রতিরোধ ও প্রতিকার বিল নিয়েও সংসদীয় কমিটির আলোচনায় অংশ নেননি বিরোধী দলের সংসদ সদস্যরা। আজ রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে তাঁরা ওয়াকআউট করেন।
এর আগে সকালে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে জাতীয় মানবাধিকার কমিশন বিল নিয়েও আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন বিরোধী দলের সদস্যরা।
গত বৃহস্পতিবার গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল জাতীয় সংসদে তোলা হয়েছিল। বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য যথাক্রমে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
আজ বেলা ২টার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দিয়ে আলোচনা শুরুর আগে ওয়াকআউট করেন কমিটির দুজন বিরোধী দলীয় সদস্য। তাঁরা হলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল ও আবদুল বাতেন।
সূত্রে জানা গেছে, বৈঠকে বিরোধী দলের সদস্য নূরুল ইসলাম বুলবুল ও আবদুল বাতেন অংশ নেন। কয়েক মিনিট চলার পরে গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের ওপর আলোচনা শুরু হলে তাঁরা বলেন, জাতীয় সংসদে বিলটি উত্থাপনের বিরোধিতা করে সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন তাঁরা। তারই অংশ হিসেবে সংসদীয় কমিটির বৈঠকও তাঁরা বর্জন করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটির বৈঠক বর্জনের বিষয়ে কমিটির সদস্য আবদুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গুম প্রতিরোধ ও প্রতিকার নিয়ে করা অধ্যাদেশের চেয়ে নতুন বিলটি অনেক দুর্বল ও আইনশৃঙ্খলা বাহিনীবান্ধব। গুমের অভিযোগের তদন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতেই থাকায় ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার সম্ভাবনা কম। এছাড়া অভিযোগ প্রমাণিত না হলে পাঁচ বছরের জেলের বিধান থাকায় অনেকে অভিযোগ করতেও নিরুৎসাহিত হবেন।
আবদুল বাতেন বলেন, ‘এসব কারণে ভুক্তভোগীর বিচার পাওয়ার সম্ভাবনা ক্ষীণ করে দেয়। আমাদের দাবি ছিল অধ্যাদেশের অনুযায়ী বিল পাস হোক। আমরা এ বিল পাসের কোনো প্রক্রিয়ায় থাকব না।’
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠক থেকে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আবদুল বাতেন ওয়াকআউট করেন।
এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে বলেন, কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন করা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। এটিই কমিটির সদস্যদের দায়িত্ব। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আরও উল্লেখ করা হয় যে, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেনি বলেও সভায় জানানো হয়।
বাগেরহাটের মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও বৈঠকে আলোচনা হয়। এ ধরনের দোষারোপের রাজনীতি বা ‘ব্লেম গেম’ পরিহার করা উচিত বলে সভায় মত প্রকাশ করা হয়।
বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট দেওয়া-সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে পাঠানোর সিদ্ধান্ত হয়।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; হুইপ রকিবুল ইসলাম; হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ও শিরীন সুলতানা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার আশা করছে সরকার। প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা সফলভাবে শুরু হয়েছে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের জ্বালানি ভর্তি ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন
১০ ঘণ্টা আগে
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন মন্ত্রী শেখ রবিউল আলম। জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকার এক গোলটেবিল বৈঠকে তিনি গতিসীমা কার্যকর, হেলমেটের মান হালনাগাদ, নিরাপদ লেন ও দুর্ঘটনা পরবর্তী চিকিৎসাব্যবস্থা জোরদারের উদ্যোগের কথা জানান...
১০ ঘণ্টা আগে
ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধে নজরদারি বাড়ানোর কথা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম দেশব্যাপী সম্প্রসারণ করে সব এলাকায় পণ্
১২ ঘণ্টা আগে
এডিস মশার বংশবিস্তার রোধে প্রত্যেক নাগরিক ও প্রতি পরিবারকে সপ্তাহে দুই দিন কমপক্ষে আধা ঘণ্টা করে নিজেদের ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ ঘণ্টা আগে