বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান দলীয় লোক দাবি করে তাঁর অপসারণ চেয়েছে বিরোধী দল। অন্যদিকে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে, দলকে সমর্থন করে নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা মানে তিনি দলের লোক নন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল পাসের পরে অনির্ধারিত আলোচনায় এমন দাবি করে সরকারি ও বিরোধী দল।
এ দিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। বিল দুটি পাসের জন্য আলাদাভাবে সংসদে তোলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ছাড়া অন্য কেউ বিল দুটির জনমত যাচাই–বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দেয়নি। ফলে রুমিন ছাড়া কোনো সদস্য বিলের ওপর আলোচনার সুযোগ পাননি। কিন্তু বিরোধী দলের একাধিক সদস্য বিলের ওপর আলোচনার জন্য হাত তোলেন।
বিল পাসের পরে আলোচনার একপর্যায়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, আর্থিক খাতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়োগ দেওয়া হবে না।
এরপর বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, প্রধানমন্ত্রী কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে দলীয় লোক দেবেন না বলে যে সিদ্ধান্ত দিয়েছেন, যদি এ রকমই হয়–আমরা অত্যন্ত আনন্দিত। এটাকে আমি ধন্যবাদ দেবো। কিন্তু এখনকার গভর্নর বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন, তাঁর একটা পরিচয় কিন্তু আছে। সেটা হচ্ছে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল, আমি যেহেতু জানি, উনি এই কমিটির একজন মেম্বার ছিলেন। সুতরাং তথ্যগত যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে...এবং তাঁর যদি এ রকম পরিচয় থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে তাঁকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক।
এ সময় স্পিকার কায়সার কামাল বলেন, মাননীয় অর্থমন্ত্রী এ ব্যাপারে আপনি কিছু বলবেন কি না যে–নির্বাচন পরিচালনা কমিটিতে থাকলে দলীয় পদ কি না, নির্বাচন পরিচালনা কমিটি দল নয়।
তখন অর্থমন্ত্রী আমির খসরু বলেন, দলকে সমর্থন করা মানে দলের লোক না। আর কোনো দলকে সমর্থন করে নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা মানে দলের লোক না।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, নিশ্চয় আপনাদের দলের অনেক লোক আপনাদের নির্বাচনী কার্যক্রমে সহায়তা করেছেন। যারা আপনার দলের লোক না।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচন বাংলাদেশে একটা বিশাল কর্মযজ্ঞ। এখানে অনেক সহযোগিতা করতে পারে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল পাসের পর অন্য বিলটি আনা হয়। বিলের আলোচনায় রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি স্তম্ভ বা পিলার হচ্ছে বিমা খাত। যদি নির্মোহভাবে আমরা আলোচনা করি–তাহলে বিমা খাতের অবস্থা বলতে হয় খুব বেশি ভালো নয়।
জবাবে অর্থমন্ত্রী বলেন, তিনি সম্পূর্ণভাবে একমত। বাংলাদেশে বিমা শিল্প খুবই কঠিন একটি অবস্থা পার করছে। অব্যবস্থাপনা, দুর্নীতি এবং সরকারের পৃষ্ঠপোষকতায় অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানির জন্ম হয়েছে। যারা আইন কানুনের কোনো তোয়াক্কা করে না।
এ পর্যায়ে বিরোধী দলের একাধিক সদস্য কথা বলার সুযোগ চান। স্পিকার কায়সার কামাল বলেন, এ পর্যায়ে কথা বলার সুযোগ নেই।
তবে স্পিকার বিরোধী দলের নেতা শফিকুর রহমানকে সুযোগ দেন।

কয়েকবার তারিখ পেছানোর পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বাসভবন গণভবনে গড়ে তোলা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের দ্বার খুলছে। অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টই এর উদ্বোধন হচ্ছে। সরকারের পক্ষ থেকে অভ্যুত্থানের এবারের বর্ষপূর্তির মধ্যেই জাদুঘরটি উদ্বোধন করা হবে বলে অঙ্গীকার করা হয়েছিল।
৫ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এ পর্যন্ত সভ্যতার জগতে চলচ্চিত্রের চাইতে কোনো প্রভাবশালী মাধ্যম আসেনি। রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যক্তি, গোষ্ঠী আমরা যারাই সমাজকে ভালোর দিকে ধাবিত করতে চাই তাদের জন্য চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আব্দুল জব্বার খান তাঁর...
৭ ঘণ্টা আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে প্রমাণবিহীন অপপ্রচার চলছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ বলছে, এই ধরনের বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আজ সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অবশ্য পরে এক...
৭ ঘণ্টা আগে
‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্যাপিত হবে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল ৬টা ১মিনিটে...
৭ ঘণ্টা আগে