করোনাভাইরাস প্রতিরোধী সিনোফার্ম টিকার আরও ২ লাখ ডোজ দেশে পৌঁছেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাগুলো বহনকারী বিমান অবতরণ করে।
রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এসেছে এসব টিকা। সংস্থাটির মহাসচিব ও সাবেক রেলওয়ে সচিব ফিরোজ সালাউদ্দিন বিমানবন্দরে উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
এই নিয়ে বিভিন্ন দেশের উপহার, কেনা ও কোভ্যাক্সের অনুদান মিলে এখন পর্যন্ত ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা হাতে পেল বাংলাদেশ।
দেশের ৮০ ভাগের বেশি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। সে অনুযায়ী ২৭ কোটির বেশি টিকা প্রয়োজন। হাতে পাওয়া টিকার চার ভাগই সিনোফার্মের। এ ছাড়া অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের টিকা পাওয়া গেছে। চলতি মাসে অন্তত তিন কোটি টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গত রোববার পর্যন্ত দেওয়া হয়েছে ৬ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৩৬৩ ডোজ টিকা। ফলে নতুন করে আসা টিকাসহ মজুত আছে ১ কোটি ৬৩ লাখ ৮৯ হাজার ৫৭ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ২ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। এ ছাড়া আজকের দিন পর্যন্ত সারা দেশে টিকা পেতে নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৯৯০ জন নারী-পুরুষ।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রথম ডোজ নেওয়া ৮২ লাখ মানুষের দ্বিতীয় ডোজের টিকা আগামী বৃহস্পতিবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১০ মিনিট আগে
বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) নূর আহমদ বলেন, প্রিপেইড মিটার ব্যবহারের ক্ষেত্রে রিবেটসহ বিভিন্ন সুবিধা রয়েছে। এতে গ্রাহকের অপ্রয়োজনীয় ব্যয় কমতে পারে। বর্তমান ও ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার অপরিহার্য।
২৯ মিনিট আগে
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী নবম গ্রেডে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৫ সালের ১৪ ডিসেম্বর পিএসসির পাঠানো সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নে যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শতভাগ উপযোগী হলেও একসঙ্গে সব বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন।
১ ঘণ্টা আগে