
পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা আরেক মামলার রায় আগামী ২ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই তারিখ ধার্য করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে দশ কাঠা প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে দায়ের করা এই মামলায় শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ আসামি মোট ১৮ জন।
আজ মঙ্গলবার যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের তারিখ ধার্য করেন। কারাগার থেকে রাজউকের সাবেক সদস্য (ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে যুক্তিতর্ক শুনানি শেষ করেন। অন্যদিকে খুরশীদ আলমের পক্ষে তাঁর আইনজীবী খালাস চেয়ে শুনানি করেন। এ মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন।
এর আগে গত ৩১ জুলাই একই আদালত প্লট বরাদ্দে দুর্নীতি সংক্রান্ত তিন মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্যে শেখ রেহানার প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ইতিমধ্যে রায় দেওয়া হয়েছে। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে প্লট বরাদ্দে দুর্নীতির মামলা আগামী ১৮ জানুয়ারি যুক্তিতর্ক শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই মামলায় আজ আত্মপক্ষ সমর্থনের শুনানি ছিল।
আজমিনা সিদ্দিকের মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ১টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে।
এর আগে গত বছর ২৬ ডিসেম্বর শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ছয়টি প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক।
অনুসন্ধানে দুদক জানতে পারে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশপাশের এলাকায় শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাঁর ছেলে-মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।
গত বছরের ১২,১৩ ও ১৪ জানুয়ারি দুদক এই মামলাগুলো দায়ের করে। গত ২৫ মার্চ ছয় মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগ পত্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ ২৮ জন আসামি।
এরইমধ্যে চারটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। চারটি মামলার রায় শেখ হাসিনাকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার যুক্তি-তর্ক শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করা হবে।

পবিত্র ঈদুল ফিতর শেষে মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে ২৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে। আর বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের...
১ ঘণ্টা আগে
প্রথম দিনের ঈদযাত্রা শুরু হলেও যাত্রীদের সেই অর্থে তেমন চাপ নেই। তবে রেলওয়ে কর্তৃপক্ষ শুরুর দিনে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না স্টেশনে। স্টেশনে ঢোকার আগমুহূর্তে এবং প্ল্যাটফর্মে ঢোকার আগমুহূর্তে দুই স্তরে টিকিট চেকিং করা হচ্ছে। একই সঙ্গে স্টেশনের যাত্রীদের ঢোকার মুখে আইনশৃঙ্খলা...
১ ঘণ্টা আগে
রমজানের শেষ সপ্তাহ চলছে। বেশির ভাগ মানুষই সপরিবারে ঝুঁকেছে ঈদের কেনাকাটায়। বইমেলায় তাই তেমন ভিড় নেই। এই শেষ কদিনে যাঁরা আসছেন, তাঁদের মূল উদ্দেশ্য বই কেনা। স্টলগুলোর বিক্রয়কর্মীরা জানিয়েছেন, বিক্রি যতটা খারাপ হবে ভাবা হয়েছিল, ততটা নয়।
৮ ঘণ্টা আগে
পদ্মা সেতু উদ্বোধন হয় ২০২২ সালের মাঝামাঝি। এর মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। নৌপথের পরিবর্তে সড়কপথই হয়ে ওঠে মুখ্য। তাই ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রী চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বেড়েছে লঞ্চের কেবিনের চাহিদা।
৯ ঘণ্টা আগে