
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদি ও সেনা হেফাজতে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
২০১৮ সালে কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং গ্রেপ্তার থাকা তিনজনকে হাজির করার নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব এবং লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।
আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের কিরণতলীর হোটেল নেটংয়ের সামনে থেকে একরামুল হককে তুলে নেওয়া হয়। পরে রাত ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার মেরিন ড্রাইভ এলাকায় র্যাবের কথিত বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।
একরামুল হকের বিচারবহির্ভূত হত্যার অভিযোগকে কেন্দ্র করে ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাত বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ওই তালিকায় তৎকালীন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদের পাশাপাশি তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল। একরামুল হক হত্যার ঘটনায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে ২৭ জুলাই রাতে হেফাজতে নেয় সেনাবাহিনী।

মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আশা প্রকাশ করেন যে ১৮তম বিসিএসের এই কর্মকর্তা তাঁর পেশাদারি এবং অভিজ্ঞতাকে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণে আরও দৃঢ়ভাবে কাজে লাগাতে অধীনস্থদের সঠিক পথ প্রদর্শনে অনুপ্রাণিত করবেন।
৩৪ মিনিট আগে
অফিস আদেশে বলা হয়, এসব অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ রেলওয়ে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন খবর প্রকাশ করা হচ্ছে। এতে রেলওয়ে সম্পর্কে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
১ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিপীড়ন ও সহিংসতার মুখে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১৭ সালের ২৫ আগস্টের পর কয়েক মাসে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর নয় বছর কেটে গেলেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন সম্ভব হয়নি।
৫ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণার পর রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করছে পুলিশ।
৯ ঘণ্টা আগে