
পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগিরই পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশের ‘টপ লেভেলে’ কিছু পরিবর্তন শিগগির আসবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন সরকার গঠনের পর থেকেই পুলিশের শীর্ষ পদে রদবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ–এর কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–এর মহাপরিচালক পদে কারা আসতে পারেন, তা নিয়ে চলছে জল্পনা।
পুলিশের অভ্যন্তরীণ আলোচনায় সম্ভাব্য কয়েকজন কর্মকর্তার নাম ঘুরছে। তাঁদের মধ্যে রয়েছেন—হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাবেক সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ।
পুলিশের সূত্র জানিয়েছে, আইজিপি, ডিএমপি কমিশনার ও র্যাব মহাপরিচালক পদে নিয়োগের জন্য ইতিমধ্যে তদবির শুরু হয়েছে। নিয়োগপ্রার্থীরা দলের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করছেন এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টা করছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, সরকারের পক্ষ থেকে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা নেই; শীর্ষ পদগুলোতে নিয়োগ হবে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে।

বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের পুনর্নির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি কথা বলেন।
১৩ মিনিট আগে
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি সমন্বিত ও ব্যাপক অংশীদারত্বে উন্নীত করার লক্ষ্যে...
৪৩ মিনিট আগে
দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো ধরনের তৎপরতা চলতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে। আজ রোববার দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে