
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র নির্বাচনে কারও পক্ষ নেবে না। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তারা সেই সরকারের সঙ্গেই কাজ করবে।
আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমি খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।’
ক্রিস্টেনসেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের এবং শুধু বাংলাদেশের জনগণেরই। বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।’
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘গত সপ্তাহে যখন আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি, তিনি আমাকে বলেন, তিনি আশা করছেন নির্বাচনের দিনটি একটি উৎসবমুখর দিন হবে। আমি আশা করি, এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গিয়ে তাঁদের মতামত প্রকাশ করতে পারবেন এবং আপনারা একটি অত্যন্ত সফল নির্বাচন সম্পন্ন করবেন।’
রাষ্ট্রদূত আরও বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার যে তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন, সেগুলো নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আপনাদের সবার মতো আমিও ফেব্রুয়ারি ১২ তারিখের ফলাফলের অপেক্ষায় আছি।’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাওয়া ২৫টি বোয়িং উড়োজাহাজের ক্রয়মূল্য সরকারি বাজেট থেকে সরাসরি পরিশোধ করা হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানের নিজস্ব আয় ও উপযুক্ত অর্থায়নের মাধ্যমে ধাপে ধাপে এসব উড়োজাহাজের মূল্য পরিশোধ করা হবে...
১১ মিনিট আগে
রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা, ভূমি ও বাড়ি দখল এবং চাঁদাবাজির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ৩৮ বিশিষ্ট নাগরিক। তাঁরা এসব ঘটনায় উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এসব ঘটনার
২১ মিনিট আগে
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট পুলিশ সুপার ও নৌ–পুলিশ ফরিদপুর অঞ্চলের প্রাক্তন পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফের (বর্তমানে বাধ্যতামূলক অবসরে) বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, আর্থিক অনিয়ম ও দুর্নীতি অভিযোগ রয়েছে। বিপ্লবের নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ২২ লাখ ৭৫ হাজার ৮২৬ টাকার সম্পদ অর্জন এবং
৩৮ মিনিট আগে
এবারের দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি মিলতে পারে। পূজার ছুটির পর দুদিন সাপ্তাহিক ছুটির আগের দিন ছুটি ঘোষণা হলে পূজার ছুটি বাড়বে।
১ ঘণ্টা আগে