
ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যাচ্ছে পাকিস্তান। বাংলাদেশ এই অনুষ্ঠানে না গেলেও এতে ভার্চুয়ালি অংশ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মমিনুল ইসলাম।
ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি ইস্ট-ইন্ডিয়া কোম্পানির অধীনে ভারতীয় আবহাওয়া বিভাগের যাত্রা শুরু হয়। সে হিসাবে চলতি বছরের ১৫ জানুয়ারি সংস্থাটির ১৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে ওই দিন ‘অখণ্ড ভারত’ নামে জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, বাংলাদেশ ছাড়াও এই আয়োজনে যোগ দিতে পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ পাঠিয়েছে ভারত সরকার। আমন্ত্রণ পেয়েছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও। এতে অংশ নেবে বলে এরই মধ্যে পাকিস্তান জানিয়েছে।
অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণপত্র সংশ্লিষ্ট আবহাওয়া অধিদপ্তরের কাছে পাঠানো হয়েছে। মাসখানেক আগে ভারতের আবহাওয়া অধিদপ্তরের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম।
আজ শনিবার দুপুরে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘অত্যাবশ্যক না হলে সরকারি খরচে বিদেশ সফরে বাধ্যবাধকতা থাকায় অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না। তার মানে এই নয় যে, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক নেই। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আমাদের ধারাবাহিক সহযোগিতার সম্পর্ক আছে। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রাখতে হয়। তবে সুযোগ থাকায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকা যাবে।’
বিষয়টি সম্পর্কে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত এসেছে কি না, জানতে চাইলে মমিনুল ইসলাম বলেন, ‘এই আমন্ত্রণ শুধু আবহাওয়া অধিদপ্তরকে পাঠানো হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আবহাওয়া অধিদপ্তরের রয়েছে, উচ্চ পর্যায়কে জানানোর বাধ্যবাধকতা নেই।’
তিনি আরো বলেন, ‘যেহেতু অনুষ্ঠানের আমন্ত্রণকারী যোগ দেওয়ার খরচ দেবে না, সেক্ষেত্রে এটা সরকারি খরচে করতে হবে। কিন্তু এই অনুষ্ঠানে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক হলে খরচের জন্য চাহিদাপত্রসহ উচ্চপর্যায়কে অবহিত করা হতো। কিন্তু তা না হওয়ায় এর প্রয়োজন পড়েনি।’
ভারতের আবহাওয়া দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগের উদাহরণ তুলে ধরে গত ২০ ডিসেম্বরে একটি বৈঠকে যোগ দিতে ভারতে গিয়েছিলেন বলেও জানান এই আবহাওয়াবিদ।
আইএমডির এক শীর্ষ কর্মকর্তা পিটিআইকে বলেন, ‘আমরা চেয়েছি (১৫০ বছর আগে) আইএমডি যখন চালু হয়, সে সময় যেসব দেশ অখণ্ড ভারতের অংশ ছিল, তারা সবাই যেন এই উৎসবে যোগ দেয়। ইতিমধ্যে পাকিস্তান এই অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হয়েছে, কিন্তু বাংলাদেশের দিক থেকে সাড়া মেলেনি।’
১৮৬৪ সালে সাইক্লোনে বিধ্বস্ত কলকাতা এবং পরবর্তীতে ১৮৬৬ ও ১৮৭১ সালে বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাতের পর দুর্যোগের মোকাবিলায় ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি এই সংস্থা চালু করা হয়।
শুরুতে এর সদর দপ্তর কলকাতা ছিল। পরে ১৯০৫ সালে শিমলায় এবং ১৯২৮ সালে পুনেতে স্থানান্তর করা হয়। এরপর ১৯৪৪ সাল থেকে দিল্লিতেই আছে এই কার্যালয়।

আন্দোলন-সংগ্রামে রাজপথে পাশে থাকা মিত্র দলগুলোর ক্ষোভ ও দূরত্ব ঘোচাতে নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সুযোগ কাজে লাগিয়ে দলগুলোর নেতারা তাঁদের ক্ষোভের পাশাপাশি প্রত্যাশার কথাও তুলে ধরেছেন ক্ষমতাসীন দলের প্রধানের কাছে।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের ভার্চুয়াল কর্মশালা ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন...
৪ ঘণ্টা আগে
দেশে অনলাইন জুয়া, বাজি (বেটিং) ও ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট সন্দেহজনক আর্থিক লেনদেন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। এই কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক...
৫ ঘণ্টা আগে
মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্তিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের স্মরণে গভীর শোক প্রকাশের পাশাপাশি আহত ও স্বজনহারাদের সাহসিকতার প্রশংসা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সা
৮ ঘণ্টা আগে