
জুলাই-আগস্টে অভ্যুত্থানে সংঘটিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। তিনি বলেন, তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে বাংলাদেশকে অবগত করা হবে।
গতকাল বুধবার সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার অবসরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একই সময়ের মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রকাশিত হবে। প্রকৃত চিত্র উপস্থাপনে এই প্রতিবেদনগুলো একে অপরকে সম্পূরক হতে পারে।
এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সহায়তা চান প্রধান উপদেষ্টা। মিয়ানমার থেকে লক্ষাধিক নতুন শরণার্থীর কারণে বিহত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে বলে জানান তিনি। নতুন রোহিঙ্গাদের আসা বন্ধ করতে মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দেন ড. ইউনূস।
সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে তুর্ক বলেন, তিনি মিয়ানমারের বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন।
এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘বিচার বিভাগের দুর্নীতি নিয়ে সবাই উদ্বিগ্ন। মামলা তালিকায় আনতে, শুনানি করতে, তদবির করতে দুর্নীতি। তাই আমি মনে করি এটা আমার দায়িত্ব, প্রধান বিচারপতির নিকট দাবি করা।
৯ মিনিট আগে
কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামালকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দিয়েছে সরকার। এই সেনা কর্মকর্তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
১৭ মিনিট আগে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইনি কাঠামো প্রয়োজন। এ বিষয়ে বিদ্যমান আইন পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনীয় নতুন আইন ও বিধান প্রণয়নে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে সরকার গুরুত্ব দেবে।
২০ মিনিট আগে
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, এটা কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলের (এপিবিএন) আলোচনায় এ অভিযোগ করেন রুমিন ফারহানা। এর আগে গতকাল বুধবার জাতীয় সংসদে
১ ঘণ্টা আগে