ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সংরক্ষণের জন্য নিজস্ব ওয়্যারহাউস তৈরি করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য জমি চেয়ে ঢাকা জেলা প্রশাসককে চিঠিও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম।
আজ বুধবার কয়েকটি পৌরসভা নির্বাচন শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সচিব।
সচিব বলেন, পরবর্তীতে স্থানীয় নির্বাচনগুলোতে ইভিএমে ভোটগ্রহণ হবে। আরও কোনো ধরনের নতুন ফিচার যোগ করা যায় কিনা, আরও কীভাবে নির্ভরযোগ্য করা যায়, পৃথিবীর অন্যান্য দেশে কীভাবে হচ্ছে, বৈশ্বিকভাবে এটির গ্রহণযোগ্যতা কেমন—এগুলো নিয়ে আমরা কাজ করছি। এক বছর কোনো অর্থ বরাদ্দ ছাড়া মেয়াদ বাড়ানোর জন্য পরিকল্পনা কমিশনের প্রস্তাব পাঠিয়েছি। মেয়াদটা বাড়ানো হলে, কমিশনের নিজস্ব জনবল তৈরি, এটা কীভাবে সংরক্ষণ, কীভাবে রক্ষণাবেক্ষণ করব এবং এটার কারিগরি কীভাবে সফলভাবে হ্যান্ডেল করতে পারি, সবকিছুই আমরা পরবর্তী এক বছর সময় পেলে তার মধ্যেই ঠিকঠাক করে ফেলব। পরিকল্পনা কমিশনের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমরা আশা করছি পেয়ে যাব।
ইভিএম সংরক্ষণের বিষয়ে ইসি সচিব বলেন, আমরা সংরক্ষণ, মেরামত, টেকনোলজি ট্রান্সফার, নিজস্ব জনবল তৈরি—এসব কিছু নিয়ে কাজ করছি। আমরা এরই মধ্যে ঢাকা জেলা প্রশাসকের কাছে জমি চেয়েছি। আমরা আশা করি পেয়ে যাব। এতে আমাদের নিজস্ব অবকাঠামো, নিজস্ব ওয়্যারহাউস এবং আমাদের সম্পূর্ণ একটা আলাদা ইভিএম বা নির্বাচনী উপকরণ যাতে সংরক্ষণ করতে পারি, যেন আমাদের ক্যাপাসিটি থাকে, পাশাপাশি আমাদের নিজস্ব জনবল যাতে প্রাথমিক মেরামত, সেকেন্ডারি ও টারশিয়ারি মেরামত করতে পারে তার প্রযুক্তিগত দিক ও প্রশিক্ষণ পরবর্তী এক বছরে করব। আপাতত জেলা প্রশাসকের কাছে জমি চেয়েছি। সেটা পেলে আমরা এটিকে ওয়্যারহাউস হিসেবে ব্যবহার করব। সম্পূর্ণভাবে একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট হিসেবে তৈরি করব। এটি আমাদের পরিকল্পনা মধ্যে রয়েছে।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, নারায়ণগঞ্জের কাঞ্চনে ৭২ শতাংশ, বরিশালের গৌরনদীতে ৪২ দশমিক ২৩ শতাংশ এবং রাজবাড়ীর পাংশায় ৩৫ দশমিক ২৪ শতাংশ, জামালপুরের মেলান্দহে ৬৯ দশমিক ৬৩ শতাংশ এবং শেরপুরের নকলায় একটি পদে ৬৯ দশমিক ২৫ শতাংশ ভোট পড়েছে। ইভিএমের প্রতি আস্থা বাড়ায় ভোটার উপস্থিতি বাড়ছে বলেও দাবি করেন ইসি সচিব।

দেশে পর্যাপ্ত সার মজুত থাকার সরকারি দাবির মধ্যেই কৃষকেরা কেন সার পাচ্ছেন না—এ প্রশ্নে জাতীয় সংসদে সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁদের অভিযোগ, দেশে সারের ঘাটতি না থাকলেও সরবরাহ, ডিলার ব্যবস্থাপনা, কালোবাজারি ও বিতরণব্যবস্থার দুর্বলতার কারণে কৃষকেরা সংকটে পড়ছেন...
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, ‘মাননীয় চিফ হুইপ লবিতে যাবেন, আর না হয় সিটে বসবেন, প্লিজ। দিস ইস অ্যাবসার্ড।’
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস হয়েছে। এরপর বিলের আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোলও তৈরি হয়। রুমিন বিএনপির সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান...
৩ ঘণ্টা আগে
সরকারদলীয় সংসদ সদস্য (হবিগঞ্চ-১) রেজা কিবরিয়াকে সভাপতি করে অনুমিত হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পৃথকভাবে কমিটি গঠন ও পুনর্গঠনের প্রস্তাব করেন।
৩ ঘণ্টা আগে