
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারজন খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এদের খেতাব বাতিল করে গেজেট প্রকাশ করা হবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই তথ্য জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে গেজেট প্রকাশ করলে আপনারা (সাংবাদিক) পাবেন।
তবে বঙ্গবন্ধুর কোন চারজন খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিল করা হচ্ছে, তা জানাননি মন্ত্রী। গেজেট প্রকাশের আগে এ নিয়ে আর কোনো মন্তব্যও করতে চাননি তিনি।
এর আগে সাবেক সামরিক শাসক জিয়াউর রহমান, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি শরিফুল হক ডালিম, এ বি এম এইচ নূর চৌধুরী, রাশেদ চৌধুরী এবং মোসলেহ উদ্দিন ওরফে মোসলেম উদ্দিনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এরপর তাদের খেতাব বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে জামুকার সদস্য ও সাংসদ মোশাররফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়। কিন্তু তাদের মধ্যে কোন চারজনের খেতাব বাতিল হবে, আজকের বক্তব্যে তা জানাননি মন্ত্রী।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিল করা হচ্ছে। রাষ্ট্রীয় খেতাব বাতিল হলে তারা এবং তাদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন না।

আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠন, পেশাদার শিল্পী তৈরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় খসড়া নীতিমালা পর্যালোচনা সভা হয়েছে। সভায় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নীতিমালার কাঠামো, প্রশিক্ষণ ও শিল্পী নির্বাচন নিয়ে মতামত দেন...
১ ঘণ্টা আগে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুন্দেসট্যাগ সদস্য মি. নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে মি. গেরোল্ড ওটেন, মি. জোহান সাথফ, মিজ উলে শাউস এবং ড. রুডিগার লোটজ ঢাকায় নিযুক্ত জার্মান
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধিদলের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, নির্বাচনী প্রক্রিয়া, সংসদীয় কূটনীতি, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে...
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের দেড় দশকে শতাধিক মানুষকে গুম-খুন ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেন ওসমানী। তিনি বর্তমানে খুলনাতে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেপুটি এক্সাম কন্ট্রোলার হিসেবে কর্মরত।
২ ঘণ্টা আগে