
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তিনিসহ নারী মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল, তা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে হাসিনা সরকারের সময় জারি করা ‘প্রটোকল নির্দেশনা’ পর্যালোচনার সিদ্ধান্ত হয়।
সরকারি এক বার্তায় বলা হয়, শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য ‘অদ্ভুত ও বিতর্কিত’ প্রটোকল নির্দেশনা ছিল। প্রটোকল অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রীসহ নারী মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল। এখনো অনেক স্থানে নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলা হচ্ছে, যা সামাজিক-প্রশাসনিকভাবে স্পষ্টতই ‘বেমানান ও অস্বস্তিকর’।
প্রটোকল ও সম্বোধনসংক্রান্ত নির্দেশনাগুলোর পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা ফওজুল কবির ও সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে এই কমিটি এক মাসের মধ্যে সংশ্লিষ্ট নির্দেশনাগুলো পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদের কাছে সংশোধন প্রস্তাব জমা দেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন সংসদ সদস্যদের জনপ্রত্যাশা পূরণে কাজ করার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
শনিবার সকাল ১০টার দিকে রেলের টিকিটিং ওয়েবসাইটে দেখা যায়, ঢাকা-রাজশাহী, ঢাকা-পঞ্চগড়, ঢাকা-চিলাহাটি, ঢাকা-বেনাপোল, ঢাকা-দিনাজপুর, ঢাকা-রংপুর, ঢাকা-কুড়িগ্রাম ও ঢাকা-খুলনা রুটের ট্রেনগুলোর কোনো আসন আর অবশিষ্ট নেই।
৩ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজে দফায় দফায় যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে অনিয়মের তথ্য পাওয়া গেছে। এই ত্রুটিপূর্ণ এয়ারক্রাফট দিয়েই গত ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল।
৪ ঘণ্টা আগে
আগামী ২০ মার্চ ঈদ ধরে এবার ১৪ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে এবার টানা ৭ দিনের ছুটির কারণে ১৭ মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৭ ঘণ্টা আগে