Ajker Patrika

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনের পথে অতিথিরা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৯: ১৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনের পথে অতিথিরা
ছবি: সংগৃহীত

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। এর আগে থেকেই একে একে অনুষ্ঠানস্থলে পৌঁছাচ্ছেন আমন্ত্রিত অতিথিরা।

শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনের প্রধান ফটক ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বঙ্গভবনের সামনের সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের প্রবেশের সময় পরিচয় ও আমন্ত্রণপত্র যাচাই করা হচ্ছে।

অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

এদিকে একে একে বঙ্গভবনে প্রবেশ করছেন মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধান, কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত