
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা এমপি হিসেবে শপথ নিলেও সংসদে তাঁরা কার্যভার গ্রহণ করার পর থেকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত একাদশ জাতীয় সংসদের মেয়াদ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা ওই তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন।’
আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে কিংবা রাজনৈতিক কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সংসদ সদস্যদের সংখ্যা নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
আইনমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কারণে সংসদ সদস্যদের নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াতে তাঁরা এমন বক্তব্য দিচ্ছেন। আর যদি সেটা না হয়, তাহলে তাঁদের সংবিধানের এসব অনুচ্ছেদ সম্বন্ধে সম্যক জ্ঞান নেই। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর জাতীয় সংসদ সদস্য এখন ৬৪৮ জন হয়েছে বলে কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন।’
সংসদ সদস্য সংখ্যার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘যাঁরা বলছেন এখন সংসদ সদস্য সংখ্যা ৬৪৮, তাঁরা সংবিধানকে সঠিকভাবে ব্যাখ্যা করছেন না। তিনি সংবিধানের ১২৩, ১৪৮ ও ৫৬ অনুচ্ছেদ সাংবাদিকদের পড়ে শোনান।’
আইনমন্ত্রী বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা এমপি হিসেবে শপথ নিলেও সংসদে তারা কার্যভার গ্রহণ করার পর থেকে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন। আর আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত একাদশ জাতীয় সংসদের মেয়াদ থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা ওই তারিখ পর্যন্ত রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন।’
আনিসুল হক জানান, ৩০ জানুয়ারি থেকেই নতুন সংসদ সদস্যরা এমপি হিসেবে সুযোগ-সুবিধা পাবেন। নতুন সংসদের অধিবেশন বসার পর বর্তমান সংসদ সদস্যদের মেয়াদ শেষ হবে।

আন্তর্জাতিক মানের জাতীয় অর্কেস্ট্রা গঠন, পেশাদার শিল্পী তৈরি ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় খসড়া নীতিমালা পর্যালোচনা সভা হয়েছে। সভায় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিয়ে নীতিমালার কাঠামো, প্রশিক্ষণ ও শিল্পী নির্বাচন নিয়ে মতামত দেন...
১ ঘণ্টা আগে
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পিকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বুন্দেসট্যাগ সদস্য মি. নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধিদলে মি. গেরোল্ড ওটেন, মি. জোহান সাথফ, মিজ উলে শাউস এবং ড. রুডিগার লোটজ ঢাকায় নিযুক্ত জার্মান
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মান সংসদীয় প্রতিনিধিদলের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা, নির্বাচনী প্রক্রিয়া, সংসদীয় কূটনীতি, রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে...
১ ঘণ্টা আগে
আওয়ামী লীগের দেড় দশকে শতাধিক মানুষকে গুম-খুন ও নির্যাতনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেন ওসমানী। তিনি বর্তমানে খুলনাতে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডেপুটি এক্সাম কন্ট্রোলার হিসেবে কর্মরত।
২ ঘণ্টা আগে