
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সেবার মান ত্বরান্বিত করতে দুটি উপজেলায় আধুনিক অফিস ভবন ও ছয়টি জেলায় নতুন অফিসার্স আবাসন উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার (২২ আগস্ট) গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নবনির্মিত অবকাঠামোগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। তিনি নবনির্মিত স্থাপনাসমূহ যথাযথভাবে ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সুষ্ঠু অর্থনৈতিক চর্চা, চারিত্রিক মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে সরকারি দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
মহাপরিচালক আরও বলেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত না হলে দেশ ও জাতির কল্যাণে বাহিনীর নির্ধারিত লক্ষ্য যথাযথভাবে অর্জন করা সম্ভব নয়। পারস্পরিক সহযোগিতার মনোভাব, নৈতিক মূল্যবোধ ও পেশাগত নিষ্ঠাকে মূল উপজীব্য করে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারলেই বাহিনীর সক্ষমতার যথাযথ প্রতিফলন ঘটবে।
মহাপরিচালক নবনির্মিত স্থাপনাসমূহকে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করে এগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, আধুনিক অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার এবং সুশৃঙ্খল দাপ্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে মাঠপর্যায়ে বাহিনীর সেবা কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনমুখী হবে।
জানা গেছে, কর্মকর্তাদের উন্নত কর্মপরিবেশ ও আবাসন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুর জেলায় আধুনিক অফিসার্স আবাসন নির্মিত হয়েছে। এ ছাড়া তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণে ঠাকুরগাঁওয়ের হরিপুর এবং বগুড়ার ধুনট উপজেলায় তিনতলা ভিতবিশিষ্ট আনসার ও ভিডিপি অফিস ভবন নির্মাণ করা হয়েছে। আধুনিক এই অবকাঠামোগত উন্নয়ন তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় ও জনমুখী করতে কার্যকর ভূমিকা রাখবে।

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
আজ বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছানোর পর নির্ধারিত প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভ্যর্থনা জানানো হয়। এরপর গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও আজ থেকে শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার বনানী থেকে ২০১২ সালের ১৭ এপ্রিল গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারত্ব আরও জোরদার করতে নতুন রাষ্ট্রপতি ও সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
২ ঘণ্টা আগে