
শ্রম অধিকারের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এগোল তা দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আগামী রোববার ঢাকায় আসছে।
শ্রম খাতের উন্নয়নে সরকার যে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে, তা কতটুকু বাস্তবায়িত হয়েছে ও এখনো বাস্তবায়িত হয়নি এমন বিষয়গুলোর ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতেই আসছেন ইইউ কর্মকর্তারা। শ্রম মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার আজকের পত্রিকাকে এ কথা জানান।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।
প্রতিনিধিদলটি আগামী ১৫ নভেম্বর পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব ও শ্রমসচিবের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিকদের ভূমিকা বাড়ানো, শ্রমিকদের নিপীড়ন ও হয়রানি রোধ, শ্রমিকদের ইউনিয়নে সংগঠিত হওয়ার বিরুদ্ধে নেওয়া বিভিন্ন ব্যবস্থার অবসান, ন্যায্য ছুটি পাওয়ার সুযোগ তৈরি ও শিশুশ্রম বিলোপের জন্য চেষ্টা করাসহ জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তা কতটুকু রক্ষা হয়েছে, ইইউ প্রতিনিধিদলটি তাই দেখবে বলে ঢাকায় ইইউর এক কর্মকর্তা জানান।
ইইউর সদস্য-রাষ্ট্রগুলোয় কোনো কোটা ও শুল্ক ছাড়াই পণ্য রপ্তানির যে সুবিধা বাংলাদেশকে দেওয়া হচ্ছে, তার যৌক্তিকতা নির্ধারণের ক্ষেত্রে প্রতিনিধিদলটির মতের গুরুত্ব রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।
প্রতিনিধিদলটি আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর বাইরে শ্রম অধিকার নিয়ে কাজ করে, এমন কয়েকটি সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি আছে তাদের।
শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে শ্রম আইনের বিভিন্ন ধারার সংশোধনীর জন্য একটি বিল পাস হয়েছে।

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রসঙ্গে আমির খসরু বলেন, এখন বাণিজ্যিক রাজধানীর কাজ শুরু হবে। বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরও উন্নত করা—এসব লক্ষ্য নিয়েই সরকার এগোবে। বিনিয়োগের মাধ্যমেই তো বাণিজ্যিক রাজধানী হবে, মন্তব্য করেন তিনি।
২১ মিনিট আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ শুক্রবার বেলা ৩টায় বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
৩৪ মিনিট আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এ ছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকরা। এরপরই শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের...
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩ ঘণ্টা আগে