আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে রোববার ঢাকায় আসবে ক্যাটল স্পেশাল ট্রেন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও জামালপুর থেকে মোট ৮৩৬টি গরু ও ১২০টি ছাগল আসবে এই ট্রেনে।
বাংলাদেশ রেলওয়ের পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে ৮০টি গরু, রাজশাহী স্টেশন থেকে একটি ওয়াগনে ২০টি গরু এবং বড়াল ব্রিজ স্টেশন থেকে একটি ওয়াগনে ১০০টি ছাগল ঢাকা আসবে।
এ ছাড়া দেওয়ানগঞ্জ বাজার স্টেশন ও ইসলামপুর স্টেশন থেকে মোট ৭৩৬টি গরু ও ২০টি ছাগল বুকড হয়েছে। এই বিশেষ ট্রেন সার্ভিস আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে।
বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, পশু ব্যবসায়ীরা ট্রেনে করে কোরবানির পশু নিরাপদে, স্বল্প খরচে ও স্বল্প সময়ে ঢাকায় এনে কমলাপুর স্টেশনের নিকটবর্তী পশুর হাটগুলোতে নিতে পারবেন।
গত বছরও কোরবানির পশু পরিবহনে চালু হয়েছিল এই ক্যাটল স্পেশাল ট্রেন। চাহিদা না থাকায় মাত্র একদিন চলেছিল ট্রেনটি। এক দিনে গরু এসেছিল ২৬৯টি। অন্য কোনো পশু আনা হয়নি।
এর আগে করোনা পরিস্থিতিতে কৃষকের পণ্য পরিবহনে বিশেষ পার্সেল ট্রেন এবং আম পরিবহনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করা হয়েছিল। লকডাউন শিথিল করায় সারা দেশে যাত্রীবাহী ট্রেনও চলাচল করছে।
উল্লেখ্য, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমচাষিদের জন্য চালু করা ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি ‘ক্যাটল স্পেশাল’ নামে চলাচল করবে। ঢাকায় আম নিয়ে যেতে গত ২৭ মে চালু হয় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন।

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
৬ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
১৮ মিনিট আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১৩ ঘণ্টা আগে