Ajker Patrika

শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৯: ৪১
শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, এটাকে বলা হয় ডি নোভো ট্রায়াল। মানে একবার বিচার হয়ে গেছে, সেটার পুনর্বিচার। এই বিচার বাংলাদেশে ছিল, ভারতে ছিল, পাকিস্তানেও ছিল। ভারত এটা বাতিল করেছে। বাংলাদেশ-পাকিস্তানও বাতিল করেছে। যে দেশ এটা চর্চা করে না, তারা আরেকটা দেশকে এই বিচারের জন্য উপদেশ করে কীভাবে? বাংলাদেশে ডি নোভো ট্রায়ালের কোনো প্রসিডিউর নেই।

আমিনুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনার মামলার বিচার কার্যক্রমের শুরু থেকেই সবকিছু জানে। তাদের আশ্রয়ে-প্রশ্রয়ে তিনি আছেন। তখন তারা তাদের এই অতিথিকে কেন উপদেশ দিল না বাংলাদেশে গিয়ে বিচার মোকাবিলার। কেন বলল না যথাসময়ে গিয়ে আপিল করতে। বিচারের সময় পার করে, আপিলের সময় পার করে এখন বাংলাদেশকে পুনর্বিচারের উপদেশ করছে। এসব উদ্ভট বক্তব্য তাঁরা প্রত্যাখ্যান করছেন।

আপিলের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি। এটা আওয়ামী লীগ সরকারের প্রণীত আইন। এই আইনের মাধ্যমে ২০২৪ সালের আগপর্যন্ত তারা এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে। আইনে যদি না থাকে, তাহলে সরকার ইচ্ছা করলেও দিতে পারবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত