
দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে যেসব যাত্রী ফ্লাইট মিস করছেন, তাঁদের প্লেনের টিকিট পরবর্তী তারিখে বিনা মূল্যে রি-ইস্যু বা রি-বুক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী ৩৩টি এয়ারলাইনসকে এ নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম চিঠিটি ইস্যু করেছেন।
চিঠিতে বলা হয়, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। অনেকে তাঁদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না। এ পরিস্থিতিতে এয়ারলাইনসগুলোকে তাঁদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া যাত্রীদের জন্য এয়ারলাইনসগুলোকে ২৪ ঘণ্টা যাত্রীসেবা নিশ্চিত এবং বন্যাকবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনা মূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে।

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ২ জন সৈনিক নিহত এবং ১ জন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।
২৯ মিনিট আগে
সিইসি বলেন, নির্বাচন কমিশনের ওপর মানুষের যে আস্থা নষ্ট হয়ে গিয়েছিল, তা অনেকটাই পুনরুদ্ধার হয়েছে। একইভাবে বেসামরিক প্রশাসন, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর মানুষের যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেটিও পুনরুদ্ধার হয়েছে।
৩৬ মিনিট আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শপথ গ্রহণের পরপরই তিনি সাধারণ পরিষদের নতুন এই অধিবেশনের কার্যক্রম উদ্বোধন করেন।
৪১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে