
সদ্য সমাপ্ত ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানে সহিংসতা ও পুলিশি হামলার শিকার হয়েছেন ১০ হাজার ৪৭২ জন। সহিংসতার শিকার ব্যক্তিদের মধ্যে নিহত হয়েছেন ৮৮১ জন, আহত হয়েছেন ৭ হাজার ৮৭৩ জন। এ ছাড়া হুমকির শিকার ৯৩৩ জন, নির্যাতনের শিকার ৭৩১ এবং নিখোঁজ রয়েছেন ৫৪ জন।
বিদায়ী বছরে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও নিজেদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনের পরিসংখ্যান তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সহিংসতার ঘটনা ঘটেছে ৮৭৬টি। যার মধ্যে অগ্নিসংযোগ ৩৩৩, ভাঙচুর, লুটপাট ৩০০, সংখ্যালঘুদের ঘরবাড়ি আক্রমণ ২২৩ এবং মন্দির ও মাজারে আক্রমণের ২০টি ঘটনা রয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, রাজনৈতিক সহিংসতা ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে এ বছর ১ হাজার ৫২০টি মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৩ হাজার ৪৬৮ জন। সুনির্দিষ্টভাবে আসামি করা হয়েছে ৬৮ হাজার ৩৬৮ এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪ লাখ ২৪ হাজার ৪৭৯ জনকে। অর্থাৎ রাজনৈতিক সহিংসতা ও গণ-অভ্যুত্থানের ১ হাজার ৫২০ মামলায় আসামি ৪ লাখ ৯২ হাজার ৮৪৭ জন।
প্রতিবেদনে বলা হয়, কোটা আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে জুলাই-আগস্ট মাসে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে, তাকে ‘জুলাই গণহত্যা’ নামে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। এসব মৃত্যুর ঘটনায় যেসব হত্যা মামলা হয়েছে, সেগুলোর এজাহারের ধরন প্রায় সবই একই রকমের, গ্রেপ্তার করা হচ্ছে ঢালাওভাবে। ফলে এসব মামলা প্রমাণ করে বিচার কতটা নিশ্চিত করা যাবে, তা নিয়ে সংশয়ের অবকাশ থেকে যায়। এ ছাড়া এসব মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে শঙ্কা দেখা দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে বিবাদীপক্ষের আইনজীবীদের আদালতে দাঁড়াতে না দেওয়ায় বিবাদীর আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পেয়ে সঠিক বিচার থেকে বঞ্চিত হবে, যা বিচারব্যবস্থার প্রতি অনাস্থা ও প্রশ্ন উঠতে পারে।
এমএসএফ মনে করে, ২০২৪ সালে দেশে বিরাজমান সামগ্রিক রাজনৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, আইনি পরিবেশ ও মানবাধিকার পরিস্থিতি ছিল লক্ষণীয়ভাবে উদ্বেগজনক। এ বছর বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদমুক্ত একটি দেশ পেয়েছে। মানবাধিকার পরিস্থিতির বিশ্লেষণে অন্যতম উদ্বেগের বিষয় ছিল যথেচ্ছ রাজনৈতিক সহিংসতা, গায়েবি মামলা, গণগ্রেপ্তারের পাশাপাশি নির্বাচনী সহিংসতা। এ বছর সংখ্যালঘু নির্যাতন ও গণপিটুনির ঘটনা বেড়েছে। নতুন আকারে শুরু হয়েছে মাজারে হামলা ও ভাঙচুর।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে কমিটির সভাপতি করা হয়েছে।
৭ মিনিট আগে
জাতীয় সংসদ ভবন এলাকায় সৌর প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে স্থান চিহ্নিতকরণ, মানচিত্র ও ত্রিমাত্রিক অ্যানিমেশন তৈরির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই দিনে ইউএনডিপির ই-জাতীয় সংসদ প্রকল্প বাস্তবায়নে ডেপুটি স্পিকার কায়সার কামালের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে...
১৪ মিনিট আগে
প্রায় পাঁচ মাস কমিশনশূন্য থাকার পর নতুন কমিশন যোগদানের পর থেকে দুদকের সাম্প্রতিক কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরে ব্রিফিং করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ৪১ কর্মদিবসে ১২১টি মামলা ও ৬১টি মামলার অভিযোগপত্র অনুমোদন, ৬১টি এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা, ৬৮টি নথিতে সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধ করার অনুমো
২১ মিনিট আগে
আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলনকক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেছে বাংলাদেশের প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার আজারবাইজান থেকে প্রাপ্ত তথ্যের বরাতে পররাষ্ট্র মন্ত্রণ
৩৮ মিনিট আগে