পদ্মা রেলসেতু প্রকল্প
সৌগত বসু, ঢাকা

ঢাকা-ভাঙ্গা অংশ উদ্বোধনের ১৪ মাস পর আজ মঙ্গলবার পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে। প্রায় ৩৮ হাজার কোটি টাকা ব্যয়ের নতুন এই রেলপথে আজ ঢাকা থেকে খুলনা, যশোর ও বেনাপোল রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। যাত্রীসেবা বাড়াতে দুটি রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ‘রূপসী বাংলা’ নামের দুটি আন্তনগর ট্রেনও যুক্ত হচ্ছে। কিন্তু নাম ভিন্ন হলেও ইঞ্জিন-কোচের সংকটে ট্রেন দুটি চলবে একটি রেক দিয়ে।
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বর্তমানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন গত রোববার আজকের পত্রিকাকে বলেন, অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ সকালে ঢাকার কমলাপুর স্টেশনে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প উদ্বোধন করবেন। এ সময় তিনি খুলনা থেকে ছেড়ে আসা নতুন আন্তনগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসকে বরণ করবেন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন।
গত বছরের অক্টোবরে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশ উদ্বোধন করা হয়। এরপর এই অংশ দিয়ে খুলনা, যশোরের বেনাপোল ও রাজশাহীতে মাত্র চারটি ট্রেন চলছে।
রেলওয়ের সূত্র জানায়, ঢাকা থেকে রেলপথে পদ্মা সেতু হয়ে খুলনার দূরত্ব প্রায় ৪১২ কিলোমিটার। কারণ, ট্রেনগুলো পদ্মা সেতু হয়ে ফরিদপুর-কুষ্টিয়া-দর্শনা হয়ে খুলনায় যায়। কিন্তু পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প পুরো চালু হওয়ার পর ঢাকা-খুলনা পথের দূরত্ব দাঁড়িয়েছে ২৩৭ কিলোমিটার। বর্তমান পথে ঢাকা থেকে বেনাপোলের দূরত্ব ৩৫৬ কিলোমিটার। নতুন রেলপথে এই দূরত্ব কমে হচ্ছে ১৭২ কিলোমিটার। নতুন রেলপথে ঢাকা থেকে খুলনায় ট্রেনে যেতে লাগবে পৌনে চার ঘণ্টা, যেখানে বঙ্গবন্ধু সেতু হয়ে এই যাত্রায় সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা। বঙ্গবন্ধু সেতু হয়ে বেনাপোলে যেতে ট্রেনে সময় লাগে সাড়ে সাত ঘণ্টা। নতুন রেলপথে যেতে লাগবে সাড়ে তিন ঘণ্টা। দূরত্ব ও যাত্রার সময় কমলেও ইঞ্জিন-কোচের স্বল্পতার কারণে আপাতত দুই জোড়ার বেশি নতুন ট্রেন চালানোর সক্ষমতা রেলওয়ের নেই।
প্রকল্প সূত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালের ৩ মে একনেক সভায় পদ্মা সেতুর ওপর রেললাইন স্থাপনে ৩৪ হাজার ৯৮৯ কোটি টাকার এই প্রকল্প অনুমোদন হয়।
প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল ২০২০ সালের জুন পর্যন্ত। ২০১৮ সালের ২২ মে প্রকল্পের ব্যয় বাড়িয়ে প্রায় ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা এবং মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২২ সালের জুন করা হয়। করোনার কারণে কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হলে আরও দুই বছর মেয়াদ বাড়ানো হয়। পরে প্রকল্পের ব্যয় প্রায় দুই হাজার কোটি টাকা সংকোচন করা হয়।
আজ নতুন রেলপথে যে দুটি নতুন আন্তনগর ট্রেনের উদ্বোধন হবে, সেগুলোর সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে। জাহানাবাদ এক্সপ্রেস খুলনা-ঢাকা পথে এবং এটিই রূপসী বাংলা নামে ঢাকা-বেনাপোল পথে চলবে। একই নামে বেনাপোল থেকে ফিরে জাহানাবাদ এক্সপ্রেস নামে খুলনায় যাবে। এই নামেই খুলনা থেকে ঢাকায় আসবে। অর্থাৎ একটি রেকে দুটি ট্রেন চলবে। দুটি ট্রেনই সপ্তাহে ছয় দিন চলবে। বন্ধ থাকবে প্রতি সোমবার।
রেলওয়ে সূত্র বলেছে, রেলওয়ের মহাপরিচালক গতকাল সোমবার খুলনায় গেছেন। জাহানাবাদ এক্সপ্রেস উদ্বোধনের জন্য ওই ট্রেনে করে তিনি আজ সকালে ঢাকায় ফিরবেন। জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৬টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছাড়বে রাত ৮টায় এবং পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে বেনাপোলে পৌঁছাবে বেলা ২টা ৩০ মিনিটে। ফিরতি যাত্রায় এটি বেনাপোল ছাড়বে বেলা ৩টা ৩০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।
বর্তমানে ঢাকা-খুলনা পথে সুন্দরবন এক্সপ্রেস এবং চিত্রা এক্সপ্রেস চলে। সুন্দরবন এক্সপ্রেস রাজবাড়ী-কুষ্টিয়া হয়ে খুলনায় পৌঁছাতে সময় নেয় প্রায় আট ঘণ্টা। বঙ্গবন্ধু সেতু হয়ে চলা চিত্রা এক্সপ্রেসের সময় লাগে সাড়ে ৯ ঘণ্টা। বেনাপোল এক্সপ্রেস ঢাকা থেকে বেনাপোলে পৌঁছাতে সময় নিচ্ছে প্রায় সাড়ে ৭ ঘণ্টা।
রেলওয়ে সূত্র জানায়, গত বছর পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত নতুন রেলপথ চালুর পর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস এই পথে চলাচল শুরু করে। তবে এখন নতুন রেলপথে ট্রেন দুটি চালানোর পরিকল্পনা কুষ্টিয়ার মানুষের বিরোধিতার মুখে পড়েছে। ট্রেনের পথ পরিবর্তন করলে তাঁরা আন্দোলনের হুমকিও দিয়েছেন। এ কারণে রেল কর্তৃপক্ষ সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসকে নতুন রেলপথে নিচ্ছে না। ফলে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেসে খুলনায় যেতে সাড়ে সাত ঘণ্টা লাগলেও নতুন রেলপথে জাহানাবাদ এক্সপ্রেসে লাগবে মাত্র পৌনে চার ঘণ্টা। একই চিত্র হবে বেনাপোল ও রূপসী বাংলা এক্সপ্রেসের ক্ষেত্রে।
রেলের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, আগামী বছরের মে বা জুনে হয়তো নতুন কোচ ও ইঞ্জিন আসবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন যেহেতু সময় কম লাগছে, তাই এক রেকেই দুই নামে ট্রেন চলবে। জুনে কুষ্টিয়া রুটে একটি ট্রেন চালু করে সুন্দরবন ও বেনাপোলকে নতুন রুটে নিয়ে আসা হবে।

দুদকের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মোট ২ লাখ ৬৭ হাজার ২৭৬ জন শ্রমিকের কাছ থেকে অতিরিক্ত ৪ হাজার ৫৪৫ কোটি ২০ লাখ ৮২ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। এই অর্থ আত্মসাৎ করেছে দেশের ৬০টি রিক্রুটিং এজেন্সি। এসব এজেন্সির ১২৪ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগও পেয়েছে দুদক।
৪১ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৫টা ৮ মিনিটে তাঁরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্রের তথ্য।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে সন্ধ্যা ৬টার দিকে ভাষণে তফসিল ঘোষণা করবেন।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধির মধ্যে একজন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন। তবে এ বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।
২ ঘণ্টা আগেসৈয়দ ঋয়াদ, ঢাকা

পৈতৃক সম্পত্তি বিক্রি করে ঢাকার ছোট চায়ের দোকান ছেড়ে উন্নত জীবনের আশায় ২০২২ সালে মালয়েশিয়ার পথে পা বাড়ান কুমিল্লার চান্দিনার যুবক আকাশ। পরিবারকে একটু স্বস্তি দিতে শেষ সম্বলটুকু বিক্রি করে দেশে-বিদেশে দালালদের টাকা পরিশোধ করে বিদেশে গেলেও সেখানে গিয়ে তাঁর জন্য অপেক্ষা করছিল ভয়াবহ বাস্তবতা।
মালয়েশিয়ায় পৌঁছানোর পর আকাশ বুঝতে পারেন, যে বেতনের কথা বলা হয়েছিল, এর সঙ্গে বাস্তবতার মিল নেই। যেখানে খেয়ে-পরে টিকে থাকা কঠিন, সেখানে সঞ্চয়ের তো প্রশ্নই আসে না। ঢাকায় তাঁর আগের চায়ের দোকান থেকেও কম আয় হয় সেখানে। কয়েক মাসের মধ্যে বুঝে যান, বিদেশে আসা ছিল জীবনের বড় ভুল। নিজের সঙ্গে বিপদে ফেলেছেন পরিবারকেও।
অবশেষে ২০২৩ সালে দেশে ফিরে কমলাপুর ফুটপাতে আবার শুরু করেন চায়ের দোকান। দুই বছরে ধারদেনা শোধ করেছেন, তবে বাবার জমিটা উদ্ধার করতে পারেননি।
আকাশ আজকের পত্রিকাকে বলেন, ‘মালয়েশিয়ায় যাওয়াই ছিল আমাদের জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত। আমরা কয়েকজন একসঙ্গেই দেশে ফিরে এসেছি। আর কখনো বিদেশে যেতে চাই না।’
সম্প্রতি মালয়েশিয়াগামী শ্রমিকদের নিয়ে একটি জরিপ শুরু করেছে দেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) এ নিয়ে তদন্তে নেমেছে। এতে ৬০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে নতুন করে অর্থ আত্মসাতের বিষয়টি উঠে এসেছে।

এই চার বছরে ১০০ এজেন্সির বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই রিক্রুটিং এজেন্সিগুলো শ্রমিকদের কাছ থেকে এখন পর্যন্ত হাতিয়ে নিয়েছে ৭ হাজার ৯৮৪ কোটি ১৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা। এজেন্সিগুলোর ২৩২ জন দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে টাকা আদায়ের সুস্পষ্ট প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা।
দুদকের তদন্তে উঠে এসেছে এসব অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম। এর মধ্যে কয়েকটি হলো—জনতা ট্রাভেলস লিমিটেড, ত্রিবেনী ইন্টারন্যাশনাল, এমএস সান ওভারসিজ, কিসওয়া এন্টারপ্রাইজ লিমিটেড, নাতাশা ওভারসিজ, রমনা এয়ার ইন্টারন্যাশনাল, উইন ইন্টারন্যাশনাল, মৃধা ইন্টারন্যাশনাল করপোরেশন, প্রান্তিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম লিমিটেড, সুলতান ওভারসিজ ও প্রভাতী ইন্টারন্যাশনাল।
দুদকের একটি সূত্র জানায়, প্রবাসী শ্রমিকদের রক্ত-ঘামে উপার্জন করা টাকা বহু বছর ধরে হাতিয়ে নিচ্ছিল এ চক্র। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেটের কারণে ২০১৮ সালে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছিল মালয়েশিয়া। পরে ২০২১ সালের ১৯ ডিসেম্বর দেশটি পুনরায় বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার চুক্তি করে। তখন শ্রমিক ভিসায় যেতে সর্বোচ্চ ৭৮ হাজার ৫৪০ টাকা ফি নির্ধারণ করে সরকার, যা ২০২২ সালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস আদেশের মাধ্যমে নিশ্চিত করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত খরচের চেয়ে কয়েক গুণ বেশি অর্থ আদায় করেছে।

ঢাকা-ভাঙ্গা অংশ উদ্বোধনের ১৪ মাস পর আজ মঙ্গলবার পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে। প্রায় ৩৮ হাজার কোটি টাকা ব্যয়ের নতুন এই রেলপথে আজ ঢাকা থেকে খুলনা, যশোর ও বেনাপোল রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। যাত্রীসেবা বাড়াতে দুটি রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ‘রূপসী বাংলা’ নামের দ
২৪ ডিসেম্বর ২০২৪
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৫টা ৮ মিনিটে তাঁরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্রের তথ্য।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে সন্ধ্যা ৬টার দিকে ভাষণে তফসিল ঘোষণা করবেন।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধির মধ্যে একজন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন। তবে এ বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।
২ ঘণ্টা আগেবিশেষ প্রতিনিধি, ঢাকা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৫টা ৮ মিনিটে তাঁরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে। পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন। সেখানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায়, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন। বৈঠকের বিষয়ে তাঁরা সাংবাদিকদের জানাবেন।
এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের জানানো হয়, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন করা হবে। তবে সেখানে কে বক্তব্য দেবেন, তা জানানো হয়নি।
তফসিল ঘোষণার সম্ভাব্য সময় জানানোর পর থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম শিগগির পদত্যাগের ঘোষণা দেবেন বলে আলোচনা চলছিল। কারণ, তাঁরা দুজনই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।
এর মধ্যে নির্বাচন কমিশন (ইসি) আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে বলে খবর আসার পর দুই উপদেষ্টা আজ পদত্যাগ করবেন বলে গুঞ্জন জোরালো হয়।
বেলা সাড়ে ৩টার দিকে নির্বাচনে অংশগ্রহণ ও পদত্যাগের বিষয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে। কোন দলের মনোনয়ন নেবেন, সেটি পরে জানাবেন।
গত বছর কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একপর্যায়ে জুলাই–আগস্ট অভ্যুত্থানে রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন হয়। পরে ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
শুরুতেই ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ। আর মাহফুজ আলম উপদেষ্টার পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাঁরা।
মাহফুজ পরে উপদেষ্টা হিসেবে শপথ নেন এবং কিছুদিন দপ্তরবিহীন ছিলেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পান।

২ ঘণ্টা আগেনিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে সন্ধ্যা ৬টার দিকে ভাষণে তফসিল ঘোষণা করবেন।
আজ বুধবার বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে দুপুরে ইসি সচিব জানান, আজ বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে।
এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এ দুটি নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে সন্ধ্যা ৬টার দিকে ভাষণে তফসিল ঘোষণা করবেন।
আজ বুধবার বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে দুপুরে ইসি সচিব জানান, আজ বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে।
এবার সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। এ দুটি নির্বাচনের তফসিল একই সঙ্গে ঘোষণা করা হবে।

ঢাকা-ভাঙ্গা অংশ উদ্বোধনের ১৪ মাস পর আজ মঙ্গলবার পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্প পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে। প্রায় ৩৮ হাজার কোটি টাকা ব্যয়ের নতুন এই রেলপথে আজ ঢাকা থেকে খুলনা, যশোর ও বেনাপোল রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। যাত্রীসেবা বাড়াতে দুটি রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ এবং ‘রূপসী বাংলা’ নামের দ
২৪ ডিসেম্বর ২০২৪
দুদকের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মোট ২ লাখ ৬৭ হাজার ২৭৬ জন শ্রমিকের কাছ থেকে অতিরিক্ত ৪ হাজার ৫৪৫ কোটি ২০ লাখ ৮২ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র। এই অর্থ আত্মসাৎ করেছে দেশের ৬০টি রিক্রুটিং এজেন্সি। এসব এজেন্সির ১২৪ জনের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগও পেয়েছে দুদক।
৪১ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। আজ বুধবার সন্ধ্যা ৫টা ৮ মিনিটে তাঁরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্রের তথ্য।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধির মধ্যে একজন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন। তবে এ বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।
২ ঘণ্টা আগেআজকের পত্রিকা ডেস্ক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধির মধ্যে একজন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন। তবে এ বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি।
আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে তাঁর অধীনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নানা উদ্যোগ ও উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন আসিফ মাহমুদ। শেষ দিকে সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন চান। এ সময় পদত্যাগ ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন। তবে পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে। কোন দলের মনোনয়ন নেবেন, সে প্রশ্নে বলেন, সেটি পরে জানাবেন।
আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এর আগেই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন বলে গুঞ্জন ছিল।
উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বেলা ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বলে গতকাল জানিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন। উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল।
আরেক ছাত্র প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও পদত্যাগের ঘোষণা দেবেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে তিনি বা তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।