দুর্গাপূজার নিরাপত্তায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেছেন, মণ্ডপগুলোতে আইপি ক্যামেরার মাধ্যমে ইউএনও অফিস ও থানা থেকে মনিটরিং করা হবে। সার্বক্ষণিক জরুরি সেবা প্রদানের জন্য বিশেষ টিম কাজ করবে। পুলিশ-র্যাবের টহল ও গোয়েন্দা সংস্থার টিম কাজ করবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, সারা দেশে যতগুলো মণ্ডপ আছে সবগুলোতে একাধিক আইপি ক্যামেরা থাকবে।
বৌদ্ধ ধর্মের কঠিন চীবর দান অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, তাঁদের সঙ্গে কথা হবে, তাঁদের কনসার্ন শুনে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেকে আপসেট। সেদিকে সরকারের বিশেষ নজর রয়েছে।
তিনি বলেন, সাড়ে চার কোটি ডিম আমদানির জন্য সাতটি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিকার থেকে বাজার মনিটরিং করা হচ্ছে। ১০ সদস্যের বিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করা হবে জেলা পর্যায়ে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল থেকে তালিকা নিয়েছে জানিয়ে উপ প্রেসসচিব বলেন, যারা আহত-নিহত হয়েছে তাঁদের তথ্য নেওয়া হয়েছে। দুই দিনের মধ্যেই তাঁরা কাজ শুরু করবে। ২৪ ঘণ্টার জন্য এই হটলাইন নম্বর চালু থাকবে। হটলাইন নম্বর ১৬০০০। যে কোনো ধরনের সহায়তা ও তথ্য সেবা পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির একটি ওয়েবসাইট আছে জানিয়ে তিনি বলেন, জেএসএসএফবিডি ডট কম। এটা হচ্ছে তাদের অফিশিয়াল ওয়েবসাইট। এখানে সকল ধরনের তথ্য পাওয়া যাবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান অবস্থান কোথায় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবহিত করা হয়েছে। আমরা এ বিষয়ে অবগত নই। অবগত হলে জানাব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন—প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আট জেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হওয়া বন্যার পানি নেমে গেলেও নিচু কিছু এলাকা এখনো জলাবদ্ধ। সেসব এলাকায় বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে গত বুধবার পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের হারই বেশি।
২ ঘণ্টা আগে
সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপক্ষীয় বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।
৪ ঘণ্টা আগে
মেজর মোজাফফর জানালেন, The President has been killed. মেজর জেনারেল মঞ্জুর কথাটা শুনে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। একটু ধাতস্থ হয়ে মেজর মোজাফফরকে বললেন, ডিভিশনাল স্টাফ অফিসার, ব্রিগেড কমান্ডারসহ সব সামরিক ঊর্ধ্বতন অফিসার যেন সকাল ৭টার মধ্যে তাঁর দপ্তরে হাজির হয়...
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাকশিল্প। এই শিল্পের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। তাঁর হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে। পোশাকশিল্পের ওপর ভিত্তি করেই বাংলাদেশ আগামী দিনে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।
৬ ঘণ্টা আগে