
প্রথম কর্মদিবসে নিজেদের অনুভূতি ও মন্ত্রণালয় নিয়ে কথা বলতে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা গণমাধ্যমকে ডেকে কথা বলেছেন। তবে ব্যতিক্রম প্রথমবারের মতো মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রেলমন্ত্রী জিল্লুল হাকিম।
আজ রোববার দুপুর ১২টা ১০ মিনিটে রেল ভবনে আসেন জিল্লুল হাকিম। এ সময় সাংবাদিকেরা তাঁর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো কথা বলেননি তিনি। সাংবাদিকদের এড়িয়ে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা আর শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন।
পরবর্তীকালে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান সাংবাদিকদের সভাকক্ষে বসতে বললেও দীর্ঘ সময় পরেও মন্ত্রী আর সাংবাদিকদের সঙ্গে দেখা করেননি। সিরাজ-উদ-দৌলা খান বলেন, ‘মন্ত্রী মহোদয় বরণ অনুষ্ঠানে আছেন। অফিস করছেন না।’
এদিকে, এ বিষয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শাকের জামানের মোবাইলে কল দিয়ে সাংবাদিকদের অপেক্ষা করার কথা জানালে তিনিও উত্তেজিত হয়ে জানান তাঁরা মিটিংয়ে আছেন।
পরে সাংবাদিকেরা রেল ভবন ত্যাগ করলে বেলা ১টা ৪০ মিনিটে তথ্য কর্মকর্তা জানান, তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন। এর আগে শনিবার সিরাজ-উদ-দৌলা খান রোববার বেলা ১১টায় মন্ত্রী কথা বলবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।
এদিকে, রেলপথ মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী রেলকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মন্ত্রী বলেন, ‘নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যমে রেলে আগুন দিয়ে প্রাণহানির ঘটনা ঘটছে, সামনে আমাদের বড় চ্যালেঞ্জ হলো রেলের নিরাপত্তা জোরদার করে এসব ঘটনা দূর করে রেলকে নিরাপদ পরিবহনে পরিণত করা।’
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান জিল্লুল হাকিম। জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। মোট ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

র্যাব বিলুপ্তি করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডিজিএফআই-এসবি-ডিবি-এনএসআইর মতো গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কারের উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ছাড়া সরকারের কাছে র্যাব সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত বিচারবহির্ভূত হত্যা, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন...
১৪ মিনিট আগে
দেশে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন নবগঠিত সরকার। গত ২ মার্চ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন...
২৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নিজেও বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয়ী করতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন।
২৭ মিনিট আগে
তিনি বলেন, বন্ধ পাটকল চালুর নির্দিষ্ট সময়সীমা এখনই বলা যাচ্ছে না, তবে দ্রুত এ বিষয়ে অগ্রগতি জানানো হবে। ইতিমধ্যে কিছু মিল ইজারা দেওয়া হয়েছে এবং আরও কিছু মিল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। পাটকল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, জাতীয় পাট দিবস
৪০ মিনিট আগে