রাজশাহীতে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বেলা ৩টার কিছু আগে তাঁকে বহনকারী সামরিক বিমানটি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে।
সকাল থেকেই মাদ্রাসার মাঠে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। জনসভায় বক্তব্য দেন দলের নেতারা। এ জনসভায় রাজশাহীর আখচাষিদের জন্য প্রণোদনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া রাজশাহীর উন্নয়নে আরও কয়েকটি প্রতিশ্রুতি আসতে পারে।
এর আগে আজ সকালে রংপুরে যান তারেক রহমান। সেখানে তিনি ধর্মসভা মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
রাজশাহীতে পৌঁছে প্রথমে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা থাকলেও তিনি আগে জনসভায় যোগ দেন। জনসভা শেষে তাঁর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
রাজশাহী সফর শেষে আজ বিকেলেই চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে জে এম সেন হল ও রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।









